কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা টুলুর, মিলল না রক্ষাকবচ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে করা মামলায় স্বস্তি পেলেন না বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। টুলুর একই বিষয়ে হাইকোর্টের অন্য বেঞ্চে মামলা চলছে। তাই সব আবেদনের শুনানি একই বেঞ্চে হওয়া উচিত বলে জানান বিচারপতি চন্দ। এরপর মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে পাঠানো হয়।

মহম্মদবাজারের ডেউচায় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। এরপর থেকেই টুলুর খোঁজে তদন্তকারীরা। তাঁর বিপুল সম্পত্তির হদিসও মিলেছে। সেই সম্পত্তির একাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার এড়িয়ে রক্ষাকবচ চেয়ে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করেছিলেন টুলু। পরে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে বিচারপতি চন্দের দ্বারস্থ হন। সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তবে এখনও কোনও ক্ষেত্রেই স্বস্তি মেলেনি। এর মধ্যেই টুলুর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিস জারি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিউড়ির এসিজেএম আদালতে হাজিরার নির্দেশ রয়েছে। হাজির না হলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে হাজিরার নোটিস সাঁটায় প্রশাসন। এরপরই হাই কোর্টে যান তিনি। কিন্তু সেখান থেকেও রক্ষাকবচ পেলেন না।

আরও পড়ুনঃ ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

স্থানীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা টুলু। তাঁর শ্বশুরবাড়ি, আত্মীয় এবং ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। টুলুর ঘনিষ্ঠদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও চলছে।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে