পুলিশকে বলছে ‘খলিস্তানি’! ‘কঠোর আইনানুগ ব্যবস্থা নেব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

কর্তব্যরত পুলিশ আধিকারিককে এদিন গেরুয়া বাহিনী ‘খলিস্তানি’ বলে আক্রমণ করায় সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেড়ে কথা বলা হবে না কাউকে। তিনি বলেনও না। দোষী ব্যক্তির রঙ না দেখে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিতে বিন্দুমাত্র পিছু পা হন না তিনি। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশমন্ত্রী হওয়ার সুবাদেও আপদে বিপদে পুলিশের পাশে দাঁড়াতে যেমন তিনি পিছুপা হন না, তেমনি দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও সামান্য বিচলিত হন না তিনি। এই কারণে তিনি নিজেই বলেন, ‘আমি খুব রাফ অ্যান্ড ট্যাফ’। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ মঙ্গলবার আবারও তাঁকে দেখা গেল রাজ্যেরই এক শিখ পুলিশ আধিকারিকের(Sikh Police Officer) পাশে দাঁড়াতে। জসপ্রিত সিং(Jaspreet Singh) নামে ওই পুলিশ আধিকারিককে এদিন গেরুয়া বাহিনী ‘খলিস্তানি’(Khalistani) বলে আক্রমণ করায় সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, এই ঘটনার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

এদিন উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে(Sandeshkhali) গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপির একটি প্রতিনিধি দল এদিন ছিল। কিন্তু সন্দেশখালি ঢোকার আগে ধামাখালিতে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। তার জেরে পুলিশের সঙ্গে চরম বিরোধ বাধে বিজেপি দলের প্রতিনিধিদের। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে সেই সময় তুলুল বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের ব্যারিকেডের মাঝে তখন মাথায় পাগড়ি পড়ে ডিউটি করছিলেন জসপ্রিত সিং। সংবাদ মাধ্যমের সামনে সেই সময় তাঁকে ‘খালিস্তানি’ বলে বিজেপি(BJP) থেকে কটাক্ষ করা হয়। জসপ্রিত সেই ঘটনার প্রতিবাদ জানান সংবাদমাধ্যমেরই সামনে। ভিডিয়োতে দেখা গিয়েছে জসপ্রিত বিজেপির প্রতিনিধি দলকে বলছেন, ‘আমার মাথায় পাগড়ি আছে বলে আমায় খালিস্তানি বলছেন? আমাকে খালিস্তানি কেন বলছেন? আমি কি খালিস্তানি? এই মনোভাব আপনাদের?’ এমনকি, তাঁকে এরকম বলার জন্য তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান।

সেই ঘটনার ভিডিও এদিন ট্যুইটারে নিজের অ্যাকাউন্টে তুলে ধরে ঘটনার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানান, ‘আজ, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমানা অতিক্রম করেছে। বিজেপির কাছে পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি? আমি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুন্ন করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই, আমাদের জাতির প্রতি তাঁদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য সম্মানিত। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যে কোন প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?