ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গির বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: ফের এ রাজ্যে থেকে জঙ্গি গ্রেফতার করল ভিন রাজ্যের পুলিশ। ধৃতের নাম জাভেদ মুন্সী। তার বাড়ি শ্রীনগরের চানপুরাতে। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ওই জঙ্গিকে(Terrorist) গ্রেফতার করে। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার হয় ওই অভিযুক্ত জঙ্গি যুবক। কয়েকদিন আগেই সেখানে এসেছিল জাভেদ। তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশ(Bangladesh) পালিয়ে যাওয়ার সম্ভবনা ছিল তার।ধৃত তেহরিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন মুজাহিদদিনের সদস্য বলে দাবি পুলিশের। ধৃতকে রবিবার আলিপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়।

শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার হয় ওই অভিযুক্ত যুবক। কয়েকদিন আগেই সেখানে এসেছিল জাভেদ। তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার সম্ভবনা ছিল তার। তবে ঘটনার পর কেউই মুখ খুলতে চাইছেন না। জাভেদের জামাইবাবুর পরিবারও কার্যত মুখে কুলুপ এঁটেছেন। এদিকে রবিবার যখন আলিপুর আদালতে(Alipur Court) ধৃত জঙ্গিকে পেশ করা হয় তখন তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল।

আলিপুর আদালত চত্বর ঘিরে রবিবার ছুটির দিন থাকলেও ছিল কড়া নজরদারি। আগামী ৩১ ডিসেম্বরের পর্যন্ত কাশ্মীর পুলিশের(Kashmir Police) হেফাজতে রিমান্ডে থাকবে ধৃত জঙ্গি। এদিকে ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়ার পর বিজেপির প্রাক্তন সংসদ অর্জুন সিং অভিযোগ করেন, জঙ্গিদের স্লিপার সেল কাজ করছে। রাজ্যে পুলিশ এসে জঙ্গিদের গ্রেপ্তার করছে। এ রাজ্যের পুলিশ জানতে পারছে না।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের