মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মানিকের যাদবপুর সেন্ট্রাল রোড এবং নদীয়ার কালীগঞ্জের বাড়িতে নোটিস টাঙানো হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মানিকের যাদবপুর সেন্ট্রাল রোড এবং নদীয়ার কালীগঞ্জের বাড়িতে নোটিস টাঙানো হল। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তদন্তকারীরা জানিয়েছেন।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মানিক ভট্টাচার্যকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁর বাড়িতেও হানা দিয়েছিল ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির কোথায় কত সম্পত্তি রয়েছে, তার হিসেব আদালতেও জমা দিতে হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলাকালীন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বরখাস্ত করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে আদালত অপসারণ করার পর , প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন রত্না চক্রবর্তী বাগচী। এরপর রাজ্যের তরফে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মানিককে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় গৌতম পালকে। কিন্তু সম্প্রতি গত কয়েকদিন ধরে মানিক ভট্টাচার্যের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির ফোন বন্ধ, ফ্ল্যাটে নেই তিনি, বাড়িতেও নেই। এমতাবস্থায় ঠিক কী ব্যবস্থা নেওয়া হতে পারে, সে ব্যাপারে আলোচনা করতেই বৃহস্পতিবার সকালেই কলকাতা হইকোর্টে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা।  কোনও খোঁজ না পাওয়া যাওয়ায় তাই এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ