আর জিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হানা তৃণমূল বিধায়কের বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই(CBI)। যদিও সিবিআই এর যে দুজন অফিসার ওই বাড়িতে যান সেই সময় তৃণমূল বিধায়ক বাড়িতে ছিলেন না। আর জিকর হাসপাতালে গত বছর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি সেই হাসপাতালের দুর্নীতি তদন্তও শুরু করে সিবিআই। এই মামলায় ইতিমধ্যে চার্জ গঠন হয় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর জিকর দুর্নীতি মামলায় মোট পাঁচজনকে অভিযুক্ত বলে দাবি করেছে সিবিআই। তার মধ্যে রয়েছেন হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। মহিলা পড়ুয়া চিকিৎসককে খুন ও প্রমাণ লোপাটের ঘটনায় ইতিমধ্যে সন্দীপ ঘোষ জামিন পান।

কিন্তু আর জিকর দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় আপাতত তিনি জেলে রয়েছেন। তার সঙ্গে জেলবন্দি রয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। এই ঘটনায় আবার সিবিআই তৎপর হয়ে ওঠায় রেট চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর আর জিকর হাসপাতাল দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়কের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলতে চান। কিছু বিষয়ে তাকে জেরা করার প্রয়োজন বলে মনে করছে সিবিআই। তাই তার কলকাতার সিঁথির মোড়ের বাড়িতে এদিন যান সিবিআই অফিসাররা। এর আগে কত বছর সেপ্টেম্বর মাসেই সুদীপ্ত রায়ের ওই বাড়িতে এবং সংলগ্ন নার্সিংহোমে দেড় ঘন্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই।

আর জিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়(TMC MLA Sudipta Ghosh)। টেন্ডার করে হাসপাতালে জিনিসপত্র কেনার ক্ষেত্রে বড় সড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই ঘটনা তদন্তে নামে সিবিআই। বর্তমানে শ্রীরামপুরের বিধায়ক রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড – এর চেয়ারম্যান পদে রয়েছেন। একই সঙ্গে তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন