আর জি কর কাণ্ডে সঞ্জয়ের Narco Analysis Test’র পথে CBI

সঞ্জয়ের Narco Analysis Test করানোর সিদ্ধান্ত নিয়েছে CBI। সেই টেস্টের জন্য প্রয়োজনীয় অনুমতিও নিতে শিয়ালদা আদালতে আবেদন করেছেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়(Doctor Rape and Murder Case) ধৃত সঞ্জয় রাইয়ের Polygraph Test আগেই করে নিয়েছিল ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা CBI। কিন্তু সূত্রে জানা গিয়েছে, সেই Test-এ বিশাল কিছু তথ্য উঠে আসেনি যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। অথচ আর জি কর কাণ্ডে তদন্তের দায়িত্ব পাওয়ার জায়গায় ১ মাস সময় কাটিয়ে ফেলেছে CBI। এই ১ মাস সময়ে দ্বিতীয় আর কেউ এই ঘটনায় জড়িত হিসাবে উঠে আসেনি। এই অবস্থায় CBI’র ওপরেও চাপ বাড়ছে। সেই চাপ কাটাতেই এবার সঞ্জয়ের Narco Analysis Test করানোর সিদ্ধান্ত নিয়েছে CBI। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘যারা সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, তারা মানুষের ভাল চায় না’, ডাক্তারদের বিঁধলেন কল্যাণ

আর জি কর কাণ্ডের তদন্তে নেমে গত ১ মাসে CBI সন্দীপ ঘোষ, চার জুনিয়র ডাক্তার সহ সব মিলিয়ে একশোর বেশি লোকের বয়ান রেকর্ড করেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল কোথায়, সেব্যাপারে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। ময়নাতদন্তের রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে একের বেশি লোক জড়িত থাকার ইঙ্গিত পেয়েছে এজেন্সি। কিন্তু তারা কারা? সেটা এখনও বের করে ওঠা যায়নি। ধোঁয়াশা কাটাতে সঞ্জয়(Sanjay Rai) ও সন্দীপ সহ মোট ৮ জনের Polygraph Test করানো হয়। সূত্রের দাবি, সেখানে নাকি সন্দীপ দাবি করেন, তরুণীর মৃত্যুর খবর পেয়েছিলেন চেস্ট মেডিসিনের এক অধ্যাপকের কাছ থেকে। সেমিনার হলে কী হয়েছে জানা নেই! আবার সঞ্জয় Lie Detector Test-এ নাকি সাফ জানিয়ে দেয়, সে খুন ও ধর্ষণের ঘটনা ঘটায়নি। গোটা ঘটনার সঙ্গে কোনও যোগ না থাকার কথা বলে অন্যরাও। তাঁদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেও ধর্ষণ-খুন কাণ্ডে কোনও তথ্য বের করতে ব্যর্থ CBI।

আরও পড়ুন, তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হল মোদি সরকার, নজরে কেন্দ্রের আবাস যোজনা

আর জি কর কাণ্ডের তদন্তে নেমে CBI এরই মধ্যে Mobile Tower Dump করার পথেও হেঁটেছে। কিন্তু সেখানেও খুব একটা বেশি কিছু সাফল্য পায়নি। ঘটনার দিন রাত ১টা থেকে ৪টের মধ্যে সেমিনার হল ও তার ওপরের ২টি তলায় কয়েকটি সন্দেহজনক কলের খোঁজ মিলেছিল। নম্বর ব্যবহারকারীদের ডাকা হলেও তাঁদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলেনি। তদন্তে একচুল এগতে ব্যর্থ CBI’র আধিকারিকদের এখন সাফাই, তথ্য ও সাক্ষ্য প্রমাণের অভাবের জন্যই জট খুলছে না। তাই সঞ্জয়ের Narco Analysis Test করার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো বৃহস্পতিবার শিয়ালদা আদালতে আবেদন করেছেন তদন্তকারীরা। তাঁরা দেখতে চান, পলিগ্রাফে অভিযুক্ত যা বলেছে, তার সঙ্গে নারকো টেস্টের ফলাফলের কোনও মিল রয়েছে কি না। একই পরীক্ষা করা হতে পারে সন্দীপের ক্ষেত্রেও। এমন পরিকল্পনার নেপথ্যে তদন্তকারীদের ব্যাখ্যা, ধর্ষণ-খুনে সঞ্জয়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এর সঙ্গে এইমস ও বিশেষজ্ঞদের মতামত মিলিয়ে দেখা হবে।

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?