অভিষেকের প্রশ্নের জবাব দিল কেন্দ্র, সামনে এল শূন্যপদ

জাতীয় তফশিলি উপজাতি কমিশনে অনুমোদিত পদ ১২৪টি। তারমধ্যে ৭৫টি পদই ফাঁকা পড়ে রয়েছে। মাত্র ৪৯ জন কর্মী নিয়ে চলছে কমিশনের কাজকর্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) ও বিজেপি(BJP) বারংবার দাবি করে তাঁরা দেশের তফশিলি উপজাতি বা আদিবাসীদের উন্নয়নের জন্য সদাজাগ্রত। সেই সূত্রেই দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu) রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। কিন্তু বাস্তবে মোদি সরকার যে দেশের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে খুব একটা সজাগ নয় সেটা সামনে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের সূত্রে। তৃণমূল(TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) লোকসভায় প্রশ্ন তুলেছিলেন জাতীয় উপজাতি কমিশনের শূন্যপদ ক’টি? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেরিয়ে এল সাংঘাতিক তথ্য। কেননা কেন্দ্রীয় মন্ত্রী নিজে জানিয়েছেন জাতীয় তফশিলি উপজাতি কমিশনে ১২৪টি অনুমোদিত পদের মধ্যে ৭৫টি পদই ফাঁকা পড়ে রয়েছে।

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে দেশের নানা প্রান্তের সাংসদরা কেন্দ্র সরকারের কাছে প্রশ্ন রাখেন। সেই সব প্রশ্নের উত্তর দেন সংশ্লীষ্ট মন্ত্রকের মন্ত্রীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছিলেন তার উত্তর দেন কেন্দ্রীয় উপজাতি মন্ত্রী বীশ্বেশ্বর টুডু। অভিষেকের প্রশ্ন ছিল, জাতীয় উপজাতি কমিশনের শূন্যপদ ক’টি? কেন সেই শূন্যপদ পূরণ হচ্ছে না এবং তা কতদিনে পূরণ হবে? ২০১৮ সাল থেকে উপজাতি কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ করতে বিলম্ব নিয়েও প্রশ্ন রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় উপজাতি মন্ত্রী বীশ্বেশ্বর টুডু জানান, জাতীয় তফশিলি উপজাতি কমিশনে অনুমোদিত পদ ১২৪টি। তারমধ্যে ৭৫টি পদই ফাঁকা পড়ে রয়েছে। মাত্র ৪৯ জন কর্মী নিয়ে চলছে কমিশনের কাজকর্ম। তবে কতদিনে সেই শূন্যপদ পূরণ হবে এবং উপজাতি কমিশনের রিপোর্ট কবে পেশ হবে, তার সদুত্তর দিতে পারেননি তিনি।

পারিবারিক অশান্তির জের, বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ, চাঞ্চল্য সাগরে

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল