মাইক্রো অবজারভাররা সকলেই এই রাজ্যের কর্মচারী বলে দাবি নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ট্রেনিং শেষে বেরোলেন সিইও এবং মাইক্রো অবজারভাররা।সিইও মনোজ আগরওয়াল প্রশিক্ষণ শেষে বেরিয়ে জানান,বাইরের রাজ্য থেকে কোনো লোক নেওয়া হয়নি। মাইক্রো অবজার্ভার যাদের নেওয়া হয়েছে তারা সকলেই এই রাজ্যের সরকারি কর্মচারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) মন্তব্য খারিজ করে দিল কমিশন।অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সকল মাইক্রো অবজার্ভার-দের বলে জানান তিনি। SIR শুনানি পর্বে – ১ দিনে ১৫০ এর থেকে বেশিও হতে পারে । আবার কমও হতে পারে বলে জানান মনোজ আগরওয়াল(Manoj Agarwal)।২০০২ সালে নাম ছিল না অনলাইনে তাদেরকে কি শুনানিতে ডাকা হবে ?

সুব্রত গুপ্ত, স্পেশাল রোল অবজার্ভার জানান,যাদের হিয়ারিং প্রয়োজন আছে তাঁদের কাছে নোটিশ যাবে। বাকিদের প্রয়োজন নেই।নির্বাচন কমিশনের প্রশিক্ষণ দেওয়া হয় বুধবার মুর্শিদাবাদ,মালদা, জলপাইগুড়ি,দক্ষিণ দিনাজপুর,উত্তর দিনাজপুর, বাঁকুড়া,বীরভূম, নদিয়া, হাওড়া,হুগলী,উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগনা,দক্ষিণ কলকাতা,উত্তর কলকাতা,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান এর দায়িত্বে থাকা মাইক্রো অবজারভার দের প্রশিক্ষণ হয় নজরুল মঞ্চে।দুটি পর্বে হবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রথম পর্ব ছিল বুধবার সকাল ১০.৩০ টা থেকে বেলা ১২.৩০টা।

দ্বিতীয় পর্ব শুরু হয় বুধবার বেলা ২.৩০ টে থেকে বিকেল ৪.৩০ টে পর্যন্ত ।মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৫০০ মাইক্রো অবজারভার একটিভ রাখবে কমিশন। রিজার্ভ থাকছে আরো এক হাজার। সবমিলিয়ে ৪৫০০ জন মাইক্রো অবজারভার।মেট্রো রেল,দক্ষিণ পূর্ব রেল, জীবনবিমা নিগম, কোল ইন্ডিয়া,ডিভিসি,শুল্ক দফতর সহ কেন্দ্রীয় সরকারি দফতর থেকে নেওয়া হচ্ছে অফিসারদের।ভোটার তালিকা ত্রুটি মুক্ত রাখতে প্রতিটি ধাপে নজরদারী চালাবেন অবজারভার ।বিএলও দের ডিজিটাইজ করা এনুম্যারেশন ফর্ম এর যাবতীয় নথি যাচাই করা হচ্ছে।হিয়ারিং প্রক্রিয়ায় থাকতে হবে মাইক্রো অবজারভারদের।হিয়ারিং প্রক্রিয়া পর্যবেক্ষণ, নাম বাদ দেওয়ার ফর্ম, নাম তালিকা ভুক্ত করার ফর্ম,নাম সংশোধন করার ফর্ম এর নথি যাচাই করবেন তাঁরা।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL