‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ অনুষ্ঠান দেখার পরই উপস্থিত হয়ে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বললেন, বাংলায় স্বর্ণযুগের শুরু হল। সিইএসসি’‌র কর্ণধার খোদ এই কথা বলার পরই অন্যান্য শিল্পপতিদের কাছেও একটি বার্তা পৌঁছে গেল। সুতরাং বাংলায় ছোট–মাঝারি থেকে ভারী শিল্প আসবে বলে অনেকেই আশায় বুক বাঁধছেন।

এদিকে একদা সঞ্জীব গোয়েঙ্কা গত সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ পুরষ্কার পেয়েছিলেন। এবার তিনিই শুভেন্দু অধিকারীর শপথে যোগ দিয়ে নতুন বার্তা দিলেন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‌মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। রাজ্যে প্রচুর বিনিয়োগ হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় আমি খুবই আশাবাদী। রাজ্যে আরও বেশি করে বিনিয়োগ হবে। বাংলায় স্বর্ণযুগের শুরু হল।’‌ সমাজের বুকে এই শিল্পপতি একটা নাম। এই শিল্পপতির বিরুদ্ধেই একদা ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির নেতারাই।

অন্যদিকে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে মহাকরণে যান শুভেন্দু। তার আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই যান। এমনকী কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। কালীঘাট মন্দিরেও পুজো দিয়ে নিএর বাড়ি ফেরার কথা তাঁর। ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। তাই এই বিষয়টিকে বাংলার শিল্পক্ষেত্রের পক্ষে বেশ আশাপ্রদ বলে আগেই মন্তব্য করেছিলেন মোহনবাগান ফুটবল ক্লাবের অন্যতম কর্তা তথা সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর মতে, সাম্প্রতিক অতীতে কলকাতা–সহ গোটা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটায় তাঁর রাগ হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে।

এছাড়া তৃণমূল সরকার থাকার সময় শিল্প এবং বিনিয়োগ আনতে বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজনেস কনক্লেভ হয়েছে। কিন্তু এতকিছু করেও শিল্প বা বিনিয়োগের ক্ষেত্রে বাংলার উন্নতি হয়নি বলেই মনে করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাংলায় বিজেপি সরকার গঠনে তিনি খুশি। তাই সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‌প্রথমে ঘোষণা করে তারপর সেই নীতি প্রত্যাহার করে নেওয়া সেটা চলতে পারে না।’‌ আর আজ ব্রিগেডে সঞ্জীব গোয়েঙ্কার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী তিনি।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay