মেয়েদের মাথার সিঁদুর নিয়ে খেলবেন না, অমিত শাহকে রাজনৈতিক নিশানা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অডিটোরিয়াম নেতাজি ইন্ডোরে বিজেপির কর্মীসভা হল। সেখানে বিজেপির কর্মীসভা করার অনুমতি রাজ্য সরকার দিল। যদি তৃণমূল অন্য রাজ্যে গিয়ে এরকম কর্মীসভা করত তাহলে কি অনুমতি দিত এই প্রশ্ন কিন্তু থাকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই অন্যরা তাদের কথা বলবেন রাজনীতির কথা বলবেন। প্রশাসনে যেহেতু আছেন রাজনীতিতে তাদের কথার সঙ্গে মিল না থাকলেও তাদের জায়গা করে দিতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা করে দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছেন হিংসা সন্ত্রাস না হলে তৃণমূলের প্রার্থীদের নাকি জামানত যব্দ হয়ে যাবে। নির্বাচনে নাকি তৃণমূল হিংসা করে।নির্বাচন কে করবে সে নির্বাচন তো করবে জাতীয় নির্বাচন কমিশন। অপারেশন সিঁদুরের বিরোধিতা করে তো আমরা কিছু বলিনি। তৃণমূলের সাধারণ সম্পাদক দেশের কথা বলতে যখন একের পর এক দেশে ঘুরছেন সেই সময় বিজেপি আপনাদের সেই সময় হল যখন অপারেশন সিঁদুরের সিঁদুর নিয়ে মেয়েদের সঙ্গে অপমান খেলা করার। রবিবার অমিত শাহ দুদিনের বাংলা সফরের শেষে কলকাতা বিমানবন্দরের পথে রওনা দেওয়ার পরেই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)।

মেয়েদের সম্মান সিঁদুর বেচতে নেমেছে বিজেপি। অনুপ্রবেশের দায়িত্ব কার? বিএসএফ কার? অমিত শাহ মহাশয় আপনার পদত্যাগ করা উচিত। আপনি ব্যর্থ ।পহেল গাঁওয়ের ঘটনার খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আগাম এল না। জম্মু-কাশ্মীরের পুলিশ কেন্দ্রের অধীনে। তাহলে ব্যর্থ কার? আর বলছেন যে প্রচুর টাকা দিয়েছেন রাজ্যকে। কার টাকা কাকে দিয়েছেন? যে টাকা দেওয়ার কথা রাজ্যকে। আপনারা তো সেই টাকা দিচ্ছেন না। এখনো পর্যন্ত ১.৭৫ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। কেন ১০০ দিনের টাকা দিচ্ছেন না? মেয়েদের কথা খুব ভাবেন অথচ মেয়েদের এক তৃতীয়াংশকে ১০০ দিনের কাজ দিতে হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজনৈতিক নিশানা করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সুকান্ত মজুমদার যেভাবে মহিলাদের অপমান করেছেন সেই সব প্রমাণ রয়েছে। তিনি কেন্দ্রের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী। সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করে তৃণমূল। স্বামীজীর ভিটে মাটিতে অমিত শাহর যাওয়ার বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সেখানে গেলেও স্বামীজির উপদেশ অনুসরণ করতে পারেন নি।

তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(MP Kakali Ghosh Dostidar) সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে বলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকের সদ্ব্যবহার করতে পারলেন না অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলেন। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, মমতা বন্দোপাধ্যায়ের মহিলাদের মধ্যে আলাদা আবেগ আছে। তাকে আক্রমণ করাটা মহিলাদের অপমান করা। সুকান্ত মজুমদারকে নিশানা করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, কিভাবে মহিলাদের অপমান করেছেন তা সবাই দেখছে।এর বিরুদ্ধে বাংলার মহিলারা রাস্তায় নামবেন। ২০২৬ সালে আপনারা ক্ষমতায় আসবেন এটা আপনারা দিবা স্বপ্ন দেখছেন। আগামী বিধানসভার নির্বাচনে ২৬০’ র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় ফের আসবে বলে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ যখন ঘটে সেটি বিএসএফের এক্তিয়ারভুক্ত। সেখানে অনুপ্রবেশ হলে তা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফলে এই ব্যর্থতার অনুপ্রবেশের দায়িত্ব নিয়ে আপনাকে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন কাকলি ঘোষ দস্তিদার। স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কাকলি ঘোষ দস্তিদার। ধর্ষিতা মেয়ের বাবা আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, হাত্রাসের মতো ঘটনা ঘটেছে। দু বছরের বেশি সময় ধরে মনিপুর জ্বলছে, সেখানে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না অথচ সেই ব্যর্থতা ঢাকতে বাংলায় এসে কুৎসা করছেন অমিত শাহকে পাল্টা তোপ দাগলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

এরপর লোকসভার ডেপুটি লিডার সাংসদ সাগরিকা ঘোষ(MP Sagarika Ghosh) পহেল গাঁওয়ের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজনৈতিক নিশানা করা ও অপমান করার বিষয়টি নিয়ে নিন্দায় সোচ্চার হন। বিজেপি মেরুকরণের রাজনীতি করছে বলে অমিত শাহ এর বিরুদ্ধে তোপ দাগলেন সাগরিকা ঘোষ। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় তার ব্যর্থতা দাবি করে তার পদত্যাগ নিয়ে সোচ্চার হোন তৃণমূলের দুই সাংসদ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরজিকর কান্ড নিয়ে অমিত শাহ মুখ খোলায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তিনি দাবি করেন প্রথমে কলকাতা পুলিশ পরে সিবিআই তদন্ত ভার নিয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ভোটের সময় হলেই পরিযায়ী পাখির মত আকাশে উড়ে এসে বাংলায় আসেন অমিত শাহ’রা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির