সোমবার থেকে MCQ-তে শুরু উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চমাধ্যমিকে পরীক্ষা পদ্ধতিতে বদল। এবার থেকে দুইভাগে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানানো হয়েছে।

জানা গিয়েছে, ২০২৬ এর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ২০২৫ থেকেই। শুধুমাত্র OMR শিটে MCQ-তে হবে পরীক্ষা। প্রথমপর্বে ১ ঘন্টা ১৫ মিনিট পরীক্ষার সময়। সেপ্টেম্বরের পরে মার্চেই হবে দ্বিতীয় পর্বের পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিকে ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। দুটি পরীক্ষার যোগফল করে উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট বের করা হবে। মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে। গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

শিক্ষা সংসদের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হয়েছে, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল করা হবে পরীক্ষা। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভি রাখতে হবে। চলতি বছরে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে।

পুজোর আগেই হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র এমনভাবে বাছাই করা হচ্ছে, যাতে বৃষ্টি বা জমা জলের ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও সমস্যা না হয়। কোনও জায়গায় জল জমলে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে। এ বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতবছর পর্যন্তও বছরে একবার পরীক্ষার নিয়ম চলেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ আলাদা এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। চলতি বছরের জুন মাসে শিক্ষা সংসদের তরফ থেকে আসা দু’টি প্রস্তাবে বলা হয়েছিল যে, এবার থেকে পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে।

 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন তথা আনসার কি প্রকাশ করা হবে ওয়েবসাইট-এ। অর্থাৎ পুরো আধুনিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সংসদ। যাতে ভবিষ্যতে কোনও চাকরি পরীক্ষা দিতে অসুবিধা না হয় পড়ুয়াদের।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি