কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজের গণধর্ষণ ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। ৫৮ দিনের মাথায় আলিপুর কোর্টে চাটশিট দিল পুলিশ। ৬৫০ পাতার চার্জশিট দেওয়া হয়েছে। ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

গণধর্ষণ করার পাশাপাশি আটকে রাখা, অপহরণের জন্য় মামলা দায়ের করা হয়েছে। মোবাইলে অপরাধের ভিডিও তুলে তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই কারণে তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। কসবা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ, পিনাকী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। নাহলে অভিযুক্তরা জামিনের আবেদন করতে পারে। সেই সুযোগ না দিতেই ৫৮ দিনের মাথায় সেই চার্জশিট জমা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার চারজনকেই আদালতে তোলা হয়েছিল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারমধ্যে রয়েছে কলেজের রাতের নিরাপত্তারক্ষী। কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণমধর্ষেণের অভিযোগ উঠেছে কলেজের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে।  নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। অভিযোগ দায়ের করার পরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ৬০ দিনে হওয়ার আগেই চার্জশিট পেশ করেছে পুলিশ।

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের