‘অধিকার কাড়তে দেব না’, রেড রোড থেকে বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের মত এবারও রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের নামাজে হাজির হয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের বাংলায় আজ খুশির ঈদ‌। রেড রোড থেকে এসআইআর নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তিনি। এদিন রেড রোডে এসে ইদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে অনুপ্রবেশকারী বলে তোপ দেগেছেন তিনি। 

এদিন রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, SIR-র নামে অনেকের নাম কাটা হয়েছে। তারজন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে। আপনাদের জন্য লড়াই জারি থাকবে। মোদীজি সৌদি আরবে গিয়ে হাত মেলান। দুবাইতে গিয়েও হাত মেলান প্রধানমন্ত্রী।  দেশে এলেই নাম কাটার কথা মনে হয় মোদিজীর। বিজেপি চোর, ডাকাত, গুন্ডা পার্টি। মুখ্যমন্ত্রী নিজে ভারতীয়দের নিয়েই গর্বিত। যে বাংলার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বিজেপি হটাও দেশ বাঁচাও। বাংলার মানুষের পাশে তিনি সব সময় রয়েছেন। 

আজ পবিত্র ইদ। শুক্রবার মধ্যরাত থেকেই বৃষ্টিতে ভিজেছে শহর। শনিবার সকালেও তার বিরাম নেই। এই বৃষ্টির মধ্যেই  কলকাতার রেড রোডে শুরু হয়েছে ঈদ‌ের  নমাজ। প্রতি বছরের মতো এ বারও রেড রোডের নমাজে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মাসের রোজা শেষ করে রেড রোডের নমাজে অংশ নিতে এসেছেন বহু মানুষ। নির্বাচনের আগে রেডরোডের এই অনুষ্ঠান থেকেও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। শুক্রবার ইস্তাহার প্রকাশের সময়েও একটি বিশেষ সম্প্রদায়ের নাম কাটা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। ঈদের দিনেও সেই একই কথা শোনা গেল তাঁর গলায়। 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের