গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরের দিনেই রাজপথে গ্যাসের দামবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। কলেজস্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে। মিছিলের সামনেই রয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছে অগণিত কর্মী সমর্থকরা। রাস্তার ধারেও দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ।

মুখ্যমন্ত্রীর পিছনে মিছিলের সিংহভাগে রয়েছে তৃণমূলের মহিলা ব্রিগেড। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানির সঙ্কট হচ্ছে বলে তোপ। হাতে সিলিন্ডারের কাটআউট ও প্রতিবাদ স্লোগান পোস্টার নিয়ে মিছিলে দেখা গিয়েছে তৃণমূলের নেতৃত্বদের। গ্যাসের আকালের আগেই কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি-এসআইআর-র পর এবার গ্যাস নিয়ে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ করেছেন। একাধিকবার বৈঠক করেছেন, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে সুর চড়িয়েছেন। এবার মিছিল করছেন। কেন্দ্রের পরিকল্পনা ছাড়া দাম বৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা।

প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাঁটা নতুন নয়। এর আগেও বহুবার একাধিক ইস্যুতে সাধারণ মানুষের স্বার্থে পথে নেমেছেন তিনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রথম বড় মিছিল শহরে। তৃণমূলের কাছে মহিলা ভোট ব্যাঙ্ক একটা বড় অংশ। গ্যাসের দামবৃদ্ধির জেরে সব থেকে বড় প্রভাব পড়েছে হেঁশেলে। তাই মহিলাদের সমস্যাকে সামনে রেখে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী। এই মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডারও রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর মিছিলের দুধারে হাজির রয়েছেন অগণিত মানুষ। উল্লেখ্য,গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূলের মহিলা ব্রিগেড। তৃণমূলের মহিলা নেতৃত্ব সহ অনেকেই এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন।রান্নার কাজে ব্যবহৃত জিনিস নিয়েই হাজির হয়েছিলেন সকলে। ডোরিনা ক্রসিংয়ে গিয়ে এদিন বক্তব্য রাখবেন তিনি। 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের