ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্র-ছাত্রীদের চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ইংরেজি বছর শুরু হওয়ার আগেই রাজ্যের(Bengal) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের(Students) নববর্ষের শুভেচ্ছা(New Year Wish) জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই চিঠিতে তিনি লিখলেন, ‘প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুরা, নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সারা রাজ্যজুড়ে নতুন বছরের প্রথম সপ্তাহটা এখন Students Week হিসাবে পালিত হয়। শিক্ষার মান্নোনয়নের স্বার্থে ও তোমাদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলির ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পগুলির লাভ যাতে তোমরা সহজেই পেতে পারো, তার জন্য এই সময় বিদ্যালয়গুলিতে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচী আমরা গ্রহণ করি। আমার ধারনা, আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি, সেভাবে আগে কখনও ভাবা হয়নি।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ‘সবুজসাথী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ সহ অনান্য স্কলারশিপ সহ স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড – এরকম একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্প তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, ভবিষ্যতেও আনব। তোমরাই হলে ভবিষ্যতের কাণ্ডারী, আগামীর দিকনির্দেশ – তোমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা সবসময় আন্তরিক। বড়দের আশির্বাদ আর শুভকামনাকে পাথেয় করে চলার পথে এগিয়ে যাও, জীবনে অনেক বড় হও আর দেশবাসীকে গর্বিত করো। এ কথা জানবে, আমার ভালবাসা আর স্নেহাশিস সবসময় তোমাদের সঙ্গে আছে। তোমাদের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্চঝা ও শুভকামনা। ভাল থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নতুন বছর খুব ভালো কাটুক।’

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা