পাঁচলা টাকা উদ্ধার কাণ্ডে সিআইডি তল্লাশি বিকানির বিল্ডিংয়ে

ওই ব্যক্তির অফিস লালবাজার সংলগ্ন অঞ্চল বিকানির বিল্ডিংয়ে। সেখানেই তল্লাশি চালায় সিআইডি। তবে অফিস তালা বন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের ৩ জন কংগ্রেস বিধায়কের (CONGRESS MLA) কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। হাওড়ার পাঁচলায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এই কাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি। আজ লালবাজারের কাছে একটি বিল্ডিংয়ে তল্লাশি চালাতে আসে সিআইডি (CID)।

সিআইডির দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে ঝাড়খণ্ডের সরকার ফেলতেই আনা হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা। ধৃতদের দাবি, এই ঘটনায় যুক্ত জেএমএম দলের অনেক বিধায়ক। ঝাড়খণ্ড সরকার ফেলা এখন সময়ের অপেক্ষা। রয়েছে বিজেপি যোগ। 

জানা গিয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা বিধায়কদের কাছে নিয়ে এসেছিলেন এক যুব কংগ্রেস কর্মী। বিধায়করা ছিলেন সদর স্ট্রিটের একটি হোটেলে। ওই হোটেলের এক কর্মীর কাছ থেকে স্কুটার নিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী। সেই স্কুটার নিয়ে তিনি গিয়েছিলেন লালবাজারের কাছে থাকা একটি বিল্ডিংয়ে। সেখান থেকেই এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ এই টাকা আনা হয়েছিল। ওই ব্যবসায়ীর সঙ্গে হাওয়ালা যোগ আছে বলে অনুমান রাজ্যের গোয়েন্দা সংস্থার। উল্লেখ্য, ব্যবসায়ী পলাতক।

জানা গিয়েছে, ওই ব্যক্তির অফিস লালবাজার সংলগ্ন অঞ্চল বিকানির বিল্ডিংয়ে। সেখানেই তল্লাশি চালায় সিআইডি। তবে অফিস তালা বন্ধ। তালা ও দরজা ভাঙতে নিয়ে আসা হয়েছে চাবিওয়ালা ও ছুতোর। সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চলছে। তালা ভেঙে চালানো হবে তল্লাশি। 

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে