মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মমতার, পরোক্ষে খোঁচা যোগী প্রশাসনকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতি নিয়ে  এবার শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন , ‘ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত তীর্থযাত্রী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। ‘

সেইসঙ্গে মমতা আরও লেখেন, ‘ আমাদের  গঙ্গাসাগর মেলা থেকে  অনেক কিছু  শিখেছি।     বিশাল জনসমাবেশে যেখানে পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ হতে পারে। মৃতদের আত্মার জন্য শান্তিকামনা করছি। ‘ যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্রে খবর, মহাকুম্ভ মেলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন ।  এই পদপিষ্টের ঘটনায় মহাকুম্ভের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখন পর্যন্ত  এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে যোগী প্রশাসন।

 উল্লেখ্য,  মৌনী অমাবস্যায়  মহাকুম্ভে পুণ্যস্নানের আগে  প্রয়াগরাজের সঙ্গমঘাটে ঘটল পদপিষ্টের ঘটনা । এরপরেই এক লহমায় বদলে গেল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সংগম লাগোয়া এলাকার দৃশ্য। কেউ মাটিতে বসে কাঁদছে আবার কেউ এতটাই ভেঙে পড়েছে তাদেরকে সামলান যাচ্ছে না । কাউকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।  একথায় বলা যায়, মহাকুম্ভের পরিস্থিতি কার্যত ভয়াবহ।  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ ।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু