আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌এবার দুয়ারে চিকিৎসা করব আমরা’‌, ইস্তেহার প্রকাশ করে বড় ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার পার্টির ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা–সহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন তৃণমূলনেত্রী।

এদিকে নির্বাচনের ইস্তেহারে ‘১০ প্রতিজ্ঞা’ ঘোষণা করা হয়েছে। জল থেকে শুরু করে জেলা নতুন একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে। আবাস, লক্ষ্মী ভাণ্ডার থেকে বেকার ভাতা–সহ সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তেহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। দুয়ারে সরকারের পাশাপাশি এবার থেকে দুয়ারে চিকিৎসা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এই প্রকল্প করার জন্য দুয়ারে ক্যাম্প হবে। প্রত্যেক ব্লকে ব্লকে টাউনে তা করা হবে। সুস্বাস্থ্যের অধিকার, বাংলার অঙ্গীকার গড়ে তুলতেই তা করা হবে।’‌

অন্যদিকে মানুষের দরজায় এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। আর কিছু চিকিৎসা করার জন্য অত্যাধুনিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যা মানুষের দুয়ারে পৌঁছে যাবে। আর এই পরিষেবা পেতে একটি টোল–ফ্রি নম্বর চালু করা হবে। সেখানে ফোন করলেই পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। আর দশ প্রতিজ্ঞার মধ্যে প্রবীণদের জন্যও বিশেষ প্রতিশ্রুতি রাখা হয়েছে। প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে নাম দেওয়া হয়েছে একটি প্রকল্পের। প্রবীণ নাগরিক যাঁরা একা থাকেন এবং তাঁদের সন্তানরা বাইরে থাকেন তাঁদের দেখাশোনা এবং চিকিৎসার স্বার্থে প্রকল্প আনা হয়েছে।’‌

এছাড়া শিক্ষা এবং স্বাস্থ্যের সম্পর্কে একাধিক কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ‘‌দুয়ারে চিকিৎসা’‌ প্রকল্প মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌সাতটি নতুন জেলা করেছি। আগামী দিনেও করব। নতুন ব্লক, সাবডিভিশন, পুরসভা তৈরি হবে। যাতে মানুষ ঘরের সামনে পরিষেবা পেতে পারে। দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০–৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি। বাংলার শিক্ষাকে টার্গেট করেছি। বাজেটে পাশ হয়েছে। মন্ত্রিসভায় পাশ করেছি। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে। বাজেটে কৃষি কৃষকের হাসি। ঘর সকলকে দেওয়া হবে। এ বার দুয়ারে চিকিৎসা করব। আলু নষ্ট হলে বিমা করে দিয়েছি। চাল সবটাই সংগ্রহ করে নিই। ইলিশের জন্য হাপিত্যেশ করে বসে থাকতে হত। ২০১৩ সালে রিসার্চ সেন্টার করেছিলাম। এখন বাংলা ইলিশে ভাসে।’‌

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ