বাংলার বদনাম করলে আমার খুব রাগ হয়, নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে।সেই অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়’, নজরুল মঞ্চ থেকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি আরও বলেন, ‘বাংলার বদনাম করা একদল লোকের কাজ। আমাদের সবাই খারাপ ওরা একা ভালো!’ তিনি জানান, একসময় দিল্লিতে গিয়ে লজ্জাবোধ করতাম।

এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩৪ বছরে অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করিনি। কারণ বদলা নয় বদল চাই বলেছিলাম বলে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিহিংসাপরায়ণ নই।’ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে এদিন ফের নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ কেউ ধোয়া তুলসী পাতা নয়। আজ যারা দিল্লিতে বসে আছে, ওটা দিল্লি কা লাড্ডু। যে খেয়েছে, সেই পস্তেছে, যে খায়নি, সেও পস্তেছে। তাদের মাথার ওপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো নানারকম এজেন্সি বসে আছে। দেখেও কোনও কিছু দেখতে পায় না।’ নাম করে বিজেপিকে বিঁধে তিনি আরও বলেন, আপনারা কুৎসা করে যান। উন্নয়ন করাটা আমাদের কাজ।

রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশের পাশাপাশি নিজের লেখা গানের সিডিও উদ্বোধন করেন। তৃণমূল কাউন্সিলরদের নেত্রী নির্দেশ দেন, জাগো বাংলা পত্রিকা কেনার জন্য। এদিন দেবী দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মায়ের কাছে কামনা করব, দেবী যেন সকলকে ভালো রাখেন।’

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র