বড়দিনের আগে পর্তুগিজ চার্চে মমতা, যোগ দিলেন ক্রিসমাস ইভের প্রার্থনায়, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও বড়দিনের প্রাক্কালে ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় যোগ দিতে বুধবার (২৪ ডিসেম্বর) ব্র্যাবোর্ন রোডের পর্তুগিজ চার্চে  (Cathedral of the Most Holy Rosary ) হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা-সহ লালবাজারের শীর্ষ আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক গির্জায় ছিলেন মমতা। প্রভু যীশু খ্রিষ্ট ও মাদার মেরিকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানকার বিশেষ প্রার্থনায় যোগ দেন। গোটা গির্জাও ঘুরে দেখেন।

রাত পোহালেই বড়দিন। আর তার আগে এদিন রাজ্যবাসীকে ক্রিসমাসের (Christmas) শুভেচ্ছা জানিয়ে নিজের কথা ও সুরে তৈরি নতুন গান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন এই গানের মধ্যে দিয়েও শান্তি ও সম্প্রীতির কথা বলতে চেয়েছেন তিনি। গানটির প্রথম দু-লাইন হল- ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে’। গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এদিন সমাজমাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নতুন গান ভাইরাল হয়ে গিয়েছে।

বড়দিন উপলক্ষে গান রচনার কথা জানিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট করেন মমতা। ওই পোস্টে গানের প্রথম দুই লাইন তুলে ধরে তিনি লেখেন, ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…”। সকলকে জানাই ‘Merry Christmas ‘। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি। কয়েকদিন আগেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিন উপলক্ষে বিশেষ কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী।

নিচে পর্তুগিজ চার্চে মধ্যরাতের বিশেষ প্রার্থনা সভায় মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার ভিডিও দেখুন-

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর