‘‌বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে’‌, রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে নয়া রাজ্যপালকে বাংলা সম্পর্কে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সৌজন্যের আবহে মিটল শপথ।

এদিকে সিভি আনন্দ বোসের পদত্যাগের পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় আরএন রবিকে। বুধবারই কলকাতায় পৌঁছন আনন্দ বোসের উত্তরসূরি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রবীন্দ্র নারায়ণ রবি। আজ, বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের উত্তরসূরি হিসাবে রবিকেই পশ্চিমবঙ্গের লোকভবনের দায়িত্ব দেওয়া হল। আর আজ শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবির সঙ্গে প্রথম সাক্ষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে যাঁরা ভালবাসে, বাংলাও তাঁদের ভালবাসে।’‌

অন্যদিকে এই কথা শুনে হাসি মুখে সে কথা মেনে নেন নয়া রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেই বিজেপির কোনও সদস্যও। তবে পরে গিয়ে তাঁরা দেখা করে আসবেন বলে সূত্রের খবর। এই দৃশ্য দেখে জোর আলোচনা শুরু হয়ে যায় লোকভবনে। আর রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আর এন রবির নাম পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন’।

তাছাড়া লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আর নতুন যিনি আসছেন, তিনি (আর এন রবি) বিজেপির প্যারেড করা ক্যাডার। এই কথাও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবির স্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোকভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী তাঁকে জানান, রাজ্যপাল ফ্রন্ট রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চা–চক্রের জন্য অপেক্ষা করছেন। তখন মুখ্যমন্ত্রী সেখানে যান। আর রাজ্যপালের সঙ্গে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন। তখনই রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলাকে যাঁরা ভালবাসে, বাংলাও তাঁদের ভালবাসে।’‌

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য