‘বন্‌ধের সংস্কৃতিই বন্ধ করে দিয়েছি’, ব্রিটিশ শিল্পপতিদের বদলে যাওয়া বাংলার গল্প শোনালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সিপিএম জমানায় ‘শিল্পবন্ধ্যা’ বাংলা কীভাবে তৃণমূল জমানায় ‘শিল্পবান্ধব’ হয়ে উঠেছে মঙ্গলবার (২৫ মার্চ) ব্রিটিশ শিল্পপতিদের সামনে সেই উত্তরণের গল্প শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী যখন রাজ্য সরকার কীভাবে শিল্পপতি আর লগ্নিকারিদের বিনিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে, সেই গল্প বলে চলেছেন, তখন মনোযোগী পড়ুয়াদের মতো অবাক বিস্ময়ে শুনেছেন বিশ্বের একাধিক দেশে বিনিয়োগের অভিজ্ঞতা সম্পন্ন ব্রিটিশ শিল্পপতিরা। বাংলার কর্মসংস্কৃতির পরিবেশ কতটা বদলে গিয়েছে, তা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলছেন, ‘আগের সরকারের সময়ে ধর্মঘটের কারণে অনেক কর্মদিবস নষ্ট হত। কিন্তু আমরা বন্‌ধের সংস্কৃতিই বন্ধ করে দিয়েছি। এখন আর বাংলায় কোনও শ্রমদিবস নষ্ট হয় না।’ শুধু তাই নয়, খাতায়-কলমে নয়, মহিলাদের ক্ষমতায়ন থেকে শুরু করে জিডিপি’র ক্ষেত্রে ভারতের মধ্যে বাংলা কীভাবে এগিয়ে তাও পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গী শিল্পপতিরাও ব্রিটেনের শিল্পমহলকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘মমতা হ্যায় তো মুমকিন হ্যায়।’

লন্ডন সফরে এসে যে অভিজাত হোটেলে আস্তানা গেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সেই সেন্ট জেমস কোর্টের

১ নম্বর এডওয়ার্ডিয়ান হলে মঙ্গলবার দুপুরে (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়) বসেছিল বাণিজ্য বৈঠক। ব্রিটিশ বণিকমহলের তরফে হাজির ছিলেন ইউকে ইন্ডিয়া বিজনেস কমিউনিটির চেয়ারম্যান রিচার্ড হিল্ড, লর্ড স্বরাজ পলরা। আর ভারতীয় শিল্পপতিদের মধ্যে ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া, গ্রাফিতি ইন্ডিয়ার চেয়ারম্যান কেকে বাঙুর, টেগা ইন্ডাস্ট্রিজ়ের মেহুল মোহানকা, শ্রী সিমেন্টের ভাইস চেয়ারম্যান তথা বাংলায় ফিকির চেয়ারম্যান প্রশান্ত বাঙুর, রুদ্র চট্টোপাধ্যায়, প্যাটন ইন্টারন্যাশনালের এমডি সঞ্জয় বুধিয়া, আরপি সঞ্জীব গোয়েন্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েন্কা, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের প্রেসি়ডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা, উমেশ চৌধুরী, ফিকির ডিজি জ্যোতি ভিজ, ফিকির ডেপুটি সেক্রেটারি জেনারেল মৌসুমী ঘোষ।

প্রায় দেড় শতাধিক শিল্পপতি তথা শিল্প সংস্থার প্রতিনিধির সামনে সব মিলিয়ে ১৫০ জন প্রতিনিধির সামনে বদলে যাওয়া বাংলার গল্প প্রথমে উত্থাপন করেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী তথা মুখ্যসচিব মনোজ পন্থ। ভারতের একাধিক শিল্পপতিও শোনান নিজেদের অভিজ্ঞতার কথা। কীভাবে মমতা জমানায় বাংলা বিনিয়োগের জন্য আদর্শ হয়ে উঠেছে তা উল্লেখ করেন সি কে ধশানুকা, হর্ষ নেওটিয়ারা। এর পর ব্রিটেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০১১ সালে আমরা যখন সরকারে এসেছিলাম, তখন দারিদ্র্যসীমার নীচে ছিলেন ৫৭ শতাংশ মানুষ। আজ তা কমে ৮ শতাংশে দাঁড়িয়েছে। ভারতে যেখানে জিডিপি বৃদ্ধির হার ৬.৩৭ শতাংশ, বাংলায় তা ৬.৮০ শতাংশ। সর্বত্র যখন বেকারত্ব বাড়ছে, তখন বাংলায় তা ৪৭ শতাংশ আমরা কমাতে পেরেছি।’

মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তিনি বলেএন, ‘আমরা মহিলা ক্ষমতায়নে দেশে এক নম্বরে রয়েছি। অন্যেরা মুখে জনপ্রতিনিধিত্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের কথা বললেও আমার পার্টির ৩৯ শতাংশ নির্বাচিত সাংসদ মহিলা। আমি নিজে সাত বারের সাংসদ, তিন বারের বিধায়ক। ২০০৪ সালে বিরোধীদের যখন কেউ জিততে পারেনি, তখনও আমি জিতেছিলাম। বাংলার শ্রীবৃদ্ধি বহুমাত্রিক। আসুন আমরা একসঙ্গে জয় করি।’ পাশাপাশি বাংলায় কুশলী শ্রমিকের অভাব নেই বলে উল্লেখ করেএ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেকগুলি নতুন আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। বিনিয়োগ টানার লক্ষ্যে রাজ্যে ছ’টি শিল্প করিডর তৈরি হচ্ছে। ওই করিডরের জন্য অর্থের সংস্থানও রেখেছে রাজ্য সরকার। বাংলায় ক্যাশ ফ্লোয়ের কোনও সঙ্কট নেই।’

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ