পর্তুগিজ চার্চে ক্রিসমাস ইভের প্রার্থনায় সামিল মমতা, বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের এবারও বড়দিনের আগের রাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কলকাতার পর্তুগিজ চার্চের ক্রিসমাস ইভের প্রার্থনায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনায় অংশ  নেওয়ার পাশাপাশি বড়দিন উপলক্ষে বিভিন্ন মডেলের মাধ্যমে প্রভু যিশুর জীবনের নানা ঘটানো নিয়ে সাজানো বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের তাদের প্রাণের উ‍ৎসবের শুভেচ্ছাও জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। প্রায় ঘন্টাখানেক পর্তুগিজ চার্চে কাটান রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত বৃহস্পতিবারই অ্যালেন পার্কে বড়দিন উপলক্ষে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রাণের উ‍ৎসবে বার বার তাঁকে স্বাগত জানানোয় কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছিলেন। মুখ্যমন্ত্রীর হাত ধরেই কার্যত কলকাতায় বড়দিনের উ‍ৎসব শুরু হয়েছিল। এদিন রাতেই বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ লেখা ও আলোকসজ্জার ভিডিও পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারি করুণা, হতে বঞ্চিত না হই কভু।’ বড়দিন বা মেরি ক্রিসমাস যে আনন্দের উ‍ৎসব সে কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ক্রিসমাস হল আশা, ভালবাসা এবং একত্রিত হয়ে উদযাপন। এই জাদুকরী ঋতুতে, আমরা ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনাকে আঁকড়ে ধরে রাখতে চাই,  যাতে সমস্ত পার্থক্য দূর হয়ে যায়। এখনই সময় ক্ষমা করার এবং নিজেদেরকে মনে করিয়ে দেওয়ার যে দয়ার ক্ষুদ্রতম কাজগুলিও কারও পৃথিবীকে আলোকিত করতে পারে। আমরা যেমন আমাদের প্রিয়জনদের সাথে একত্রিত হয়ে উ‍ৎসব পালন করব, তেমনই যারা একা বা সব আনন্দ ভুলে যেতে বসেছেন তাদের কাছেও পৌঁছনোর চেষ্টা করতে হবে। ক্রিসমাসের আনন্দ প্রতিটি কোণে স্পর্শ করুক।আপনাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা।’

সমাজমাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানানোর পরে রাতেই বড়বাজারের প্রাচীন গির্জা পর্তুগিজ চার্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় অংশ নেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেন্ট পলস ক্যাথিড্রালেই বড়দিনের আগের রাতে ক্রিসমাস ইভের প্রার্থনায় অংশ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত কয়েক বছর ধরে পর্তুগিজ চার্চেই যাচ্ছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর