রাজ্যপালের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, সৌজন্য বিনিময়, অনুপস্থিত বিরোধী দলনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবি। এই শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে লোকভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়–সহ রাজ্য প্রশাসনের কর্তারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া রাজ্যপালকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়ানো প্রাক্তন আইপিএস আর এন রবিকে পাঠানো হয়েছে বাংলার রাজ্যপাল হিসাবে।

এদিকে সিভি আনন্দ বোসের পদত্যাগের পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় আরএন রবিকে। বুধবারই কলকাতায় পৌঁছন আনন্দ বোসের উত্তরসূরি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রবীন্দ্র নারায়ণ রবি। গত কয়েক বছরে নানা বিল ঘিরে এমকে স্ট্যালিনের সরকারের সঙ্গে রবির সংঘাত সামনে এসেছে। রাজ্যপালকে সরানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আর্জি জানিয়েছিলেন স্ট্যালিন। আজ, বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের উত্তরসূরি হিসাবে রবিকেই পশ্চিমবঙ্গের লোকভবনের দায়িত্ব দেওয়া হল।

অন্যদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেই বিজেপির কোনও সদস্যও। তবে পরে গিয়ে তাঁরা দেখা করে আসবেন বলে সূত্রের খবর। এই দৃশ্য দেখে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে লোকভবনে। রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আর এন রবির নাম পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন’।

তাছাড়া মুখ্যমন্ত্রী আজ সৌজন্য বিনিময় করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও। বিমান বসুকে পিছনে বসে থাকতে দেখে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। আর বিমান বসুকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আপনি পিছনে বসে আছেন কেন বিমান দা?‌ সামনে এগিয়ে আসুন। আপনার শরীর কেমন আছে?‌ ভাল থাকবেন।’‌ তারপর নয়া রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সৌজন্য বিনিময় করেন তিনি। এখন বাংলায় বিধানসভা নির্বাচনের মরশুম। তাতে রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্পর্ক কেমন থাকে সেটাই দেখার।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং