গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিতে বাবুঘাটে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেলা শুরু হওয়ার আগে ফের গঙ্গাসাগরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা পরিদর্শন করে মঞ্চ থেকে একাধিক বিষয় নিয়ে বার্তা দেন তিনি। সেই সঙ্গে  বৃহস্পতিতে বাবুঘাট যাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মেলা ঘিরে অপ্রতিকর ঘটনা এড়াতে দলের নেতা-নেতৃত্বদের ওপর দেন বিভিন্ন দায়িত্ব।

মঙ্গলবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “৯ তারিখ তথা বৃহস্পতিবার বিকালে বাবুঘাট যাব। সেই সময় বাবুঘাট কমিটি সাহায্য করবেন। অতীন ঘোষ, দেবাশীষ কুমার সহ একাধিক নেতা-মন্ত্রীদের ওপর দেওয়া হয়েছে। লট ৮-এ মন্টু পাখিরা, দিলীপ মণ্ডল, বাপি হালদার সহ একাধিক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কচুবেরিয়ায় সুজিত বোস, মানস ভুঁইয়া, রথীন ঘোষ সহ আরও অনেকে এবং মেলা প্রাঙ্গণে দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায় সহ বিভিন্ন নেতা-নেতৃত্বরা।“ এর পাশাপাশি গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে বলেন, “গঙ্গাসাগর মেলায়  ভেসেল এবং লঞ্চে থাকবে জিপিএসের ব্যবস্থা । গঙ্গাসাগরে পর্যটক নিবাসের সংস্কার হয়েছে । মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুলেন্স। সাগরে থাকবে আইসিউ ব্যবস্থা । সেইসঙ্গে ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে ।”  সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান,’ আমাদের মূল লক্ষ্য হল গ্রিন গঙ্গাসাগর মেলা করার। তাই আমরা প্লাস্টিক ব্যাগ বর্জন করার নির্দেশ দিয়েছি ।পুণ্যার্থীদের দেওয়া জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে কাপড়ের ব্যাগ। কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি । রাজ্য সরকারের টাকা মেলার উন্নতি করা হচ্ছে । তাই কোথাও সমস্যা হলে প্রশাসনের নজরে আনুন।“

প্রসঙ্গত, জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে। আর পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এই সময় দেশের নানা প্রান্ত  থেকে আসা মানুষরা এই বাবুঘাটকে গঙ্গাসাগর তথা তাঁদের গন্তব্যের গুরুত্বপূর্ণ স্টপেজ মনে করেন। আর সে কারণে সাগরে যাওয়ার আগে পুণ্যার্থীরা এখানে একরাত কাটান। তাই বাবুঘাটে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য প্রতিবছরের ন্যায় এই বছরেও পরিদর্শনে যাবেন মমতা।

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল