প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার শেষবেলার প্রচার। আর এই শেষবেলার প্রচারে মহানগরীর রাজপথে হেঁটে মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাঁচ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে মিছিল করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে সুকান্ত সেতু থেকে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল শুরু করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন দলের সাংসদ, প্রার্থী–সহ হাজার হাজার কর্মী–সমর্থক। সাধারণ মানুষ ওই মিছিলে যোগ দেন। আর তখন ওই মিছিল কার্যত জনসুনামিতে পরিণত হয়।

এদিকে একটি আবাসনের বারান্দায় দাঁড়িয়ে দিদির ছবি তুলছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। মাথা উঁচু করে হাত তুলে তাঁদের উদ্দেশে নমস্কার জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এল প্রতি নমস্কার। এই আবহে রেলিং টপকে এসে একজন মমতার হাতে দিয়ে গেলেন গোলাপ। মা–বাবার হাত ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাচ্চার হাতে সেই গোলাপ গুঁজে দিলেন তৃণমূল সুপ্রিমো। এমন নানা ছবি ধরা পড়ল। দক্ষিণ কলকাতার বুকে নেমে এল জনসমুদ্র। ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হওয়ার আগেই মানুষের ঢল উপচে পড়ে।

 

অন্যদিকে পথেই জননেত্রীকে দেখতে পথে নেমে আসে গোটা কল্লোলিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর অসীম বসু, কাজরি বন্দ্যোপাধ্যায়, সন্দীপরঞ্জন বক্সি–সহ অন্যান্য প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে থেকেই নানা বাড়ি–আবাসনের জানলা, বারান্দা, ছাদে অপেক্ষায় করছিলেন বাসিন্দারা। ভিড় জমিয়েছিলেন প্রচুর তৃণমূল কর্মী–সমর্থকরা। দলনেত্রী আসতেই ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। আর উত্তেজনায় ফেটে পড়ে জনতা। রাস্তার ধারে মমতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সব বয়সের মানুষ। এক বৃদ্ধার হাত ছুঁয়ে নিজের মাথায় পরশ নেন তৃণমূলনেত্রী।

এছাড়া তৃণমূল সুপ্রিমোর পাশে হাঁটছেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার জাভেদ খানরা। এবার নিজের–সহ কলকাতার ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতে নজর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। শেষলগ্নে নিজের গড়ে রোড শোয়ে ঝড় তুলে দেন তৃণমূলনেত্রী। আর সেখানেই মানুষের ঢল নামল। মমতার মিছিল মোবাইলে ক্যামেরাবন্দি করেন দুই জেন–জি। তাঁদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। সর্বক্ষণ বাড়ি, ছাদ, বারান্দা, জানলায় দাঁড়িয়ে তাঁর অপেক্ষায় ছিল মানুষ। এখান থেকেই আওয়াজ উঠল, ‘‌আজান শঙ্খে ধ্বনিত হোক সম্প্রীতির সুর, ঘরের মেয়ের প্রহর গুনছে আবার ভবানীপুর।’‌

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের