নজর পিছড়ে বর্গের ভোটে, ৩০ ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় সভা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। বেজে গিয়েছে ভোট যুদ্ধের দামামা। চলতি বছরে ভোটমুখী বাংলার উত্তাপ বাড়িয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাড়াহুড়ো করে করা এসদসআইআর ময়ে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো । বছরের শেষে বড়সড় রাজনৈতিক কর্মসূচি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে মুখ্যমন্ত্রী আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজ মাঠে একটি জনসভা করবেন। এটাই হবে বছর শেষে মুখ্যমন্ত্রীর মেগা সভা।

নির্বাচনের আগে বছর শেষে রাজনইতিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকে নজর থাকবে তৃণমূলের সমস্ত স্তরের কর্মীদের উপর। বাঁকুড়া জেলা তৃণমূলের অন্দরেও এই নিয়ে চড়ছে পারদ। জেলা তৃণমূল সূত্রে খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সভা নিয়ে আজ সোমবার বৈঠকে বসতে চলেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, বড়জোড়া এলাকা বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত। এই জায়গাতে গত লোকসভা নির্বাচনে মাত্র কিছু ভোটে বিজেপির কাছে তৃণমূল হেরেছিল। তাই ওই লোকসভার অধীনে যে সমস্ত বিধানসভা রয়েছে সেখানে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করাই দলের লক্ষ্য।

আরও পড়ুন: গণতন্ত্র ধ্বংস করতে চাইছে,মতুয়াদের ভোট কাড়ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত,  প্রকাশিত হয়েছে এসআইআর-এর খসড়া ভোটার তালিকা। এরমধ্যে থেকে হিয়ারিংয়ের মাধ্যমে ঝাড়াই বাছাই করে তৈরি হবে ফাইনাল তালিকা। হিয়ারিংয়ের সময়ে কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-২ দের সঙ্গে বৈঠকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আদিবাসী ও মতুয়াদের ভোট কাড়ছেে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের আগে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। বিজেপি সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। অত্যাচারী দল বিজেপি। যে কাজটা করতে দু বছর লাগে, সেটা দু মাসে করার চেষ্টা চলছে। চালাকি করে কোনও মহৎ কার্য সম্পন্ন হয় না। কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে বিজেপি। আরও দেড় কোটি নাম বাদ দেওয়ার আবদার করছে তারা। এই আসআইআরকে তিনি বলেছেন, ভুল ম্যাপিং, গ্রেড ব্লান্ডার।

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন