আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি হবে তথ্য-প্রযুক্তির বিনোদন পার্ক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পায়নের বার্তা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়ায় রঘুনাথপুরে দশটি জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া, দুর্গাপুর, পানাগড়ে একাধিক জমি চিহ্নিত হয়েছে। লক্ষ্য শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হবে রাজ্যের তরফে। রাজ্যে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হচ্ছে দাবি মুখ্যমন্ত্রীর। কোচবিহার হাওড়া , মুর্শিদাবাদ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর প্রত্যেকটি জেলাতে হবে নয়া শিল্প।পুরুলিয়া, দুর্গাপুর ,পানাগড়ে একাধিক সংস্থাকে জমি দেওয়া হচ্ছে। প্রচুর কর্মসংস্থান হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর(CM)। বাংলায় শিল্পের জন্য আরো অনেকে জমি চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী(CM)মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্পাত শিল্পে বাড়বে কর্ম সংস্থান। নিউটাউনে (Newtown)২৫ একর জমিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট কালচারাল পার্ক তৈরি হবে।

যার নাম হবে ‘বিশ্বঅঙ্গন’। ইতিমধ্যে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য জমি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। হিডকোর সঙ্গে পিপিপি মডেলে(PPP Model) নিউটাউনে জমি অধিগ্রহণ হবে।মুখ্যমন্ত্রী এদিন জানান নবান্নে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Industrial Park)আছে সেখান থেকে দশটি প্লট একাধিক সংস্থাকে দেওয়া হবে নতুন শিল্প করার জন্য। কারণ রাজ্য সরকার চায় দ্রুত শিল্পায়ন এবং আরো কর্ম সংস্থানের সুযোগ। এর ফলে ২৫ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে রাজ্যে। কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় সংস্থা। এই সংস্থাগুলোই অধিকাংশই স্টিল ইন্ডাস্ট্রি। ফলে সত্তর হাজারেরও বেশি মানুষ রাজ্যের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর পাশাপাশি জেলায় জেলায় এমিসেমির অধীনে থাকা মোট ৪৩ টি মাইক্রো ইন্ডাস্ট্রি তৈরি তৈরি করার বিষয়টিও মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান,রাজ্য সরকার নিজের উদ্যোগে ২৩ টি জেলায় ২৩ টি শপিংমল অথবা বিগ মার্কেট এর মত ঘরানায় বাজার তৈরি করবে। এই বাজার গুলি তৈরি করতে রাজ্য সরকার ১ একর জমি বিনা পয়সায় দেবে কিন্তু বেসরকারি উদ্যোগে এই মার্কেটগুলো তৈরি হবে এবং তার পরিবর্তে রাজ্য সরকার দুটি ফ্লোর নেবে যাতে সেখানে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন স্টল করে তার উপাদান গুলি সেখানে বিক্রয় করার ব্যবস্থা করা যায়।দিঘাতে জগন্নাথ মন্দির(Jagannath Temple) যেখানে হয়েছে তার পাশে একটি মার্কেট তৈরি করার জন্য জমি খোঁজা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। যাতে যারা দীঘায় এবং জগন্নাথ মন্দিরে যাবেন তারা ওই মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ