রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। আর বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠন করেছে। গত ৮ মে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার দিনই তিনি লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র পেশ করেছিলেন। আজ, বুধবার আবার গেলেন মুখ্যমন্ত্রী। কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। সেখানে প্রথম বাজেট পেশ করবে বিজেপি সরকার। আর তাই আজ লোকভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করলেন রাজ্যপাল আরএন রবির সঙ্গে। তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রী চলে যান নবান্নে।

আগামী জুন মাসের ১৮ তারিখ শুরু হবে বিধানসভার অধিবেশন। বাজেট পেশ হবে ২২ জুন। নিয়ম অনুযায়ী, রাজ‌্যপালের বাজেট ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। তার জন‌্য বিধানসভার অধ‌্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে রাজ‌্যপালের সঙ্গে আলোচনা সেরে নিতে বলেছেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ‌্যক্ষের সঙ্গে বাজেট ও বিএ কমিটি–সহ একাধিক ইসুতে প্রাথমিক আলোচনাও হয়েছে মুখ‌্যমন্ত্রীর বলে সূত্রের খবর। তারপরই আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই বিজেপির প্রথম বাজেট। যেখানে থাকতে পারে একাধিক চমক। সরকারে এসে একাধিক প্রতিশ্রুতি পূরণ বাজেটের মধ্যে দিয়ে করতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার বলে মনে করা হচ্ছে। এই কারণে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের একান্তে কিছুক্ষণ কথা হয় বলে সূত্রের খবর। নতুন সরকার এখন জনকল্যাণমূলক কাজ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজও শুরু হয়েছে। জুন মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রীতি মেনে তার সূচনা করার কথা রাজ্যপালের। আর মন্ত্রিসভা সম্প্রসারণের পর নতুন মন্ত্রীদের রাজভবনে শপথ নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

তাছাড়া এবারের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কী উপহার দেয় শুভেন্দু অধিকারীর সরকার সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনই জিতেছে বিজেপি। তারপর আগের সরকার যেসব সামাজিক প্রকল্প করেছিল সেসব একটিও বন্ধ করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের জন্য মাসিক ৩ হাজার টাকা, বিনামূল্যে সরকারি বাসে সফর–সহ নানা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সেগুলি এবার বাজেটে রাখা হবে বলে মনে করা হচ্ছে। 

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

কলকাতায় রাজকুমার, এরিয়ান ক্লাবের মাঠে চলছে সৌরভের বায়োপিকের শুটিং

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি