মঙ্গলে বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee)। দলের তরফে কারা এই বিষয়টির ওপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করবেন সে ব্যাপারে বক্তাদের তালিকা নাকি ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোনও বক্তব্য কোনও বক্তা যাতে পেশ না করে যাকে ঘিরে বিতর্ক দেখা দিতে পারে তার জন্য সতর্ক মুখ্যমন্ত্রী। তাই বিষয়টি নিয়ে বক্তাদের তালিকা চূড়ান্ত হয়েছে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের ওই বক্তার তালিকায় রাখা হয়েছে। এই বিষয়ে বক্তব্য রাখার জন্য সবথেকে বেশি সময় বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

তিনি ছাড়াও এ বিষয়ের উপরে বিধানসভায় বক্তব্য পেশ করবেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী বীর বাহা হাঁসদা। থাকছেন মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি মধুপর্ণা ঠাকুর। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন থাকবেন বক্তা হিসেবে শাসক দলের তরফের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে। বিধানসভার অধিবেশনে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন অপারেশন সিঁদুরের ঘটনায় তাই দলের কেউ যাতে কোনও বিতর্কিত মন্তব্য না করেন তার জন্য সাবধানতা অবলম্বন করছে তৃণমূল পরিষদীয় দল। কারণ,ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নিয়ে মন্ত্রী উদয়ন গুহ এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী প্রধানমন্ত্রীর নাম না করে সমালোচনা করেছিলেন। অসন্তোষ জানানোর পাশাপাশি সামরিক পদক্ষেপের নামকরণ নিয়েও রাজনীতিকরণের অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অপরদিকে বিজেপি তরফ থেকেও বক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) জানিয়েছেন তারা এই আলোচনায় অবশ্যই অংশগ্রহণ করবেন। তবে কারা বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখবে তা নিয়ে তারাও তালিকা তৈরি করবেন। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ের উপরে বক্তৃতা দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় সদস্যরা বৈঠকে বসবেন। সেই বৈঠকে বক্তাদের এই নামের তালিকা তারা চূড়ান্ত করবেন। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। এই আলোচনার জন্য দু’ঘণ্টা বরাদ্দ হয়েছে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ