এই মুহূর্তে

নিম্নচাপের প্রভাবে ব্যাকফুটে শীত, কবে বঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা?

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরের ওপর নতুন করে ঘনিয়েছে নিম্নচাপ। তার জেরে রাজ্যে বাধা পাচ্ছে শীত। নভেম্বরের শুরুর দিকে পারদ পতন হলেও মধ্য নভেম্বর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে শীতের আমেজ বঙ্গ থেকে প্রায় উধাও।

দিনের তাপমাত্রা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এর প্রভাবে ফ্যান চালাতে হচ্ছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন এমন তাপমাত্রাই বজায় থাকবে। অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা ছিল কয়েকদিন আগেও ১৭ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার তার নিম্নচাপে পরিণত হতে পারে। অন্ধপ্রদেশ ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপের প্রত্যক্ষভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। ফলে গরম বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। তবে ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বজায় রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের শেষলগ্নে তেমনভাবে ঠান্ডার কোনও সম্ভাবনা নেই। ডিসেম্বরের শুরুর দিকেও পরিস্থিতির পরিবর্তন নাও হতে পারে। প্রথম সপ্তাহের পর থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গেও কিছুটা চড়বে পারদ। উত্তরের সমতলের জেলাগুলিতে এবং তরাই অঞ্চলে বাড়বে তাপমাত্রা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ