এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, ঘরে ঘরে চলছে উৎসবের প্রস্তুতি। নতুন জামাকাপড় থেকে শুরু করে পুজোর বাজার, সব মিলিয়ে খরচের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এক ধাক্কায় ৭১ টাকা ৫০ পয়সা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। উৎসবের মুখে এই মূল্যবৃদ্ধিতে পুজোর বাজেটে বাড়তি চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতায় এবার কত হল গ্যাস সিলিন্ডারের নতুন দাম জেনে নিন?   

১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ২৯৫৪ টাকা। এর আগে সেপ্টেম্বরে বেড়েছিল দাম। সেপ্টেম্বরে  ১১.৫০ টাকা দাম বেড়ে দাম হয় ২৮৮৪ টাকা। তার পর আবারও বাড়ল অক্টবরে। স্বস্তির বিষয় এটাই যে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডারের দাম  ৯৬৮ টাকা থাকছে। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান এবং ক্যাটারিং পরিষেবায়। বিশেষ করে দুর্গাপুজোর সময় বাইরে খাওয়াদাওয়া ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বাড়ে। ফলে ব্যবসায়িক খরচ বাড়লে তার প্রভাব খাবারের দামের উপর পড়বে কি না, সেদিকেই নজর সাধারণ মানুষের। 

আরও পড়ুন: অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

কলকাতা ছাড়া বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম জেনে নিন 

দিল্লি:  ৬২.৫০ টাকা বেড়ে ২,৮১০ টাকা 

মুম্বই: ৬৩ টাকা বেড়ে ২,৭০১ টাকা থেকে ২,৭৬৪ টাকা 

চেন্নাই:  ৬৬.৫০ টাকা বেড়ে ২,৯১৬.৫০ টাকা থেকে ২,৯৮৩ টাকা 

পটনা: ৭১ টাকা ৫০ পয়সা বেড়ে নতুন দাম ৩১০০ টাকা ৫০ পয়সা।

 

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে