অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে রাজ্যে। তবে বর্ষা বিদায় নিলেও এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। আগামী কয়েকদিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পুজোর কেনাকাটায় বড় কোনও বাধার সম্ভাবনা নেই। উত্তর মায়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিজোরাম এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে মিজোরাম, ত্রিপুরা এবং লাগোয়া দক্ষিণ-পূর্ব বাংলাদেশের দিকে প্রভাব বিস্তার করতে পারে। তবে এই নিম্নচাপের শক্তি এমন নয় যে তার জেরে রাজ্যে ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।

এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য অংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । উত্তরপ্রদেশের দক্ষিণ-পূর্ব অংশ এবং বিহার সংলগ্ন এলাকাতেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আপাতত এই দুই সিস্টেমের কোনওটিরই বাংলার আবহাওয়ার উপর বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। শনিবার ও রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবারও এই জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। বর্ষা বিদায় নিলেও কলকাতায় এখনই কমছে না অস্বস্তিকর গরম। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরোতে পারে। রাতের দিকে পারদ ২৭ থেকে ২৮ ডিগ্রির আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে, প্রায় ৯৬ শতাংশের কাছাকাছি। ফলে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শহরে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে।

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে