এসআইআর ফর্ম পূরণে সোনাগাছিতে যৌনকর্মীদের জন্য ‘বিশেষ ক্যাম্প’ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চিন্তায় ছিলেন এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লি সোনাগাছির যৌনকর্মীরা, যদিও কোনও সমস্যা হয় তার সমাধান কীভাবে হবে তা নিয়েই ভাবনা ছিল তাঁদের মনে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাঁদের আস্বাস দিয়ে জানিয়েছিলেন এসআইআর নিয়ে তাঁদের কোনও সমস্যায় পড়তে হবে না। এনিউমারেশন ফর্ম নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাঁদের জন্য নির্বাচন কমিশন সোনাগাছিতে ‘বিশেষ হিয়ারিং ক্যাম্প’-এর ব্যবস্থা করবে। সূত্রে জানা গিয়েছে সেই ব্যবস্থা আগামী ২ এবং ৩ ডিসেম্বর সোনাগাছিতে করতে চলেছে কমিশন। যেখানে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত ক্যাম্পের আয়োজন করা হবে।

যৌনকর্মীদের অনেকেই ফর্ম ফিলাপে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন। যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা তিনটি সংগঠন ‘সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’, ‘উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এবং ‘আমরা পদাতিক’ এই তাঁদের এই সমস্যর কথা জানিয়ে ২১ নভেম্বর রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ই-মেল করেছিল। সেই মেল পাওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন সোনাগাছি সহ রাজ্যের বিভিন্ন জেলায় থাকা যৌনপল্লিতে বসবাসকারী যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প বসানো হবে। এই ক্যাম্প থেকেই তাঁদের যাবতীয় সমস্যার সমাধান করে দেওয়া হবে। খতিয়ে দেখা হবে তাঁদের সমস্যাগুলি। এমনকি যৌনপল্লিতে আয়োজিত এই ধরনের ক্যাম্পে রাজ্যের সিইও নিজে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছিলেন। কারও কোনও সমস্যা হবে না বলেও আস্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। এবার সেই ক্যাম্পের আয়োজন হতে চলেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এসআইআর-এর প্রাথমিক পর্ব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। প্রাথমিক পর্ব শেষের আগেই কমিশন যৌন কর্মীদের জন্য এই ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করছে। যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা তিনটি সংগঠন তাঁদের চিঠিতে এনিউমারেশন ফর্ম নিয়ে বিভিন্ন সমস্যায় ভোগা সোনাগাছি, শেঠবাগান, রামবাগান, জোড়াবাগান, খিদিরপুর, কালীঘাট ও বউবাজারের যৌনকর্মীদের কথা তুলে ধরেন। ওই চিঠিতেই আগামী ২ ডিসেম্বর ক্যাম্প করার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই চিঠির উত্তরে রাজ্যের সিইও দপ্তরের তরফে আশ্বস্ত দিয়ে বলা হয়েছিল আগামী ২ ও ৩ ডিসেম্বর কমিশনের তরফে কয়েকজন আধিকারিককে পাঠানো। তাঁরা গিয়ে বিষয়গুলি খতিয়ে দেখবেন।

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার