বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলায় মল্লিকার্জুন খাড়গের পোস্টার বিকৃত হওয়ার ঘটনায় এবার রিপোর্ট তলব করল কংগ্রেসের শীর্ষ নেতারা।  এই ঘটনা প্রসঙ্গে সোমবার কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংগঠন কে সি বেণুগোপাল বলেন, ‘দল এই ধরনের ‘চরম শৃঙ্খলাভঙ্গ’ বরদাস্ত করবে না। আমরা এই ধরনের ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি।‘

কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও জানান,’ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রকাশ্যে এই ধরনের অবাধ্যতা ও শৃঙ্খলাভঙ্গ সহ্য করবে না। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে রিপোর্ট জমা দিতে হবে। কারণ, বিধান ভবনে খাড়গের ছবিতে কালি লাগানোর সঙ্গে যুক্ত রয়েছে দুস্ক্রতিরা। এই ঘটনা  নিয়ে তদন্ত করা হবে।‘

উল্লেখ্য, শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে। এরপরেই  রবিবার বিধান ভবনের সামনে রাখা কংগ্রেসের ব্যানার, হোর্ডিংয়ে দেখা যায় কেউ মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লেপে দেয়। সেই ব্যানারে খাড়গে ছাড়াও ছিল সোনিয়া গান্ধি, রাহুল গান্ধির ছবিও। ষয়টি নজরে আসার পর কংগ্রেস কর্মীরা হোর্ডিংটি সরিয়ে নেন। কিন্তু কারা খাড়গের মুখে কালি লাগালেন, তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনার পিছনে কি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠরা রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay