‘কোভিড বাড়ছে, মাস্ক ব্যবহার করুন’, অনুরোধ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অনুরোধ করলেন যাদের কোমর্ডিবিটি রয়েছে, তাঁরা মাস্ক ব্যবহার করা শুরু করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমের শুরুর দিক থেকেই দেশে আবারও মাথাচাড়া দিয়েছে কোভিড(Covid)। সঙ্গে দোসর হয়েছে নয়া ভ্যারিয়েন্ট। বাংলাতেও(Bengal) বাড়ছে কোভিড। ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। এবার সেই পরিপ্রেক্ষিতে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যবাসীকে অনুরোধ করলেন যাদের যাদের কোমর্বিডিটি(Comorbidity) রয়েছে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে তাঁরা মাস্ক(Mask) ব্যবহার করা শুরু করুন।

বিশ্ব জুড়ে আবারও নতুন করে কোভিড মাথাচাড়া দিচ্ছে। ভারতেও বাড়ছে এর প্রকোপ। সেই দিকে লক্ষ্য রেখেই এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিডের একটি নতুন স্ট্রেন ছড়াতে শুরু করেছে। কেরলে ইতিমধ্যে তার সংক্রমণ ধরা পড়েছে। স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানেও হয়েছে। যারা যারা পারবেন, একটু বেশি করে মাস্ক ব্যবহার করবেন। আমরা জোর করে কিছু করছি না। ব্যবসায় কোনও সমস্যা হবে না। কিন্তু ভিড় জায়গায় যখন কেউ যাবেন, একটু সতর্ক থাকবেন। ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন। কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন।’

এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাইভেট নার্সিংহোমগুলোকে আমি একটু সতর্ক করতে চাইছি। তারা যেন আইসিসিই-গুলোকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার চেষ্টা করেন। প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে কোভিডের নতুন স্ট্রেন ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্ক করছি। তবে ভয় পাওয়ার কারণ নেই, আতঙ্ক ছড়ানোরও দরকার নেই। সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকুন। আমাদের সরকারি হাসপাতালগুলোতে যেমন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।  আমি আমার নিজের পরিবারের দুইজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। সতর্কতা তাই এখন থেকেই নিতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে।’

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তিন দালাল

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি