বড়দিনের আগের রাতেই কলকাতার রাস্তায় নামলেন পুলিশ কমিশনার, শুরু বিশেষ নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনও প্রকারের আইনশৃঙ্খলার অবনতি না-হয় তার জন্য তৎপর লালবাজার । মঙ্গলবার বড় দিনের আগের রাতেই পার্ক স্ট্রিট, সেন্ট পলস ক্যাথিডাল চার্চ সহ ময়দান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন কলকাতার পুলিশ কমিশনার(CP) মনোজ ভার্মা। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং জঙ্গি কার্যকলাপের দরুন বড়দিন থেকে বর্ষবরণের রাত পর্যন্ত বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা শহরকে। এমনকি লালবাজারের(Lalbazar) ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হয় মহানগরে ।

লালবাজার সূত্রে খবর, জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় মঙ্গলবার রাতে। 24 ডিসেম্বর বিকেল 4 টে থেকে 25 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ । এছাড়াও বড়দিনে বিকেল 4টে থেকে 26 ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রীট সহ ময়দানের একাধিক এলাকায় কোনোরকম যান চলাচল করবে না ওই রাস্তা দিয়ে ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে বলে জানা গিয়েছে ।কোন কোন রুটে ঘুরপথে চলবে গাড়ি।

আরও কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে ৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো শুরু হয়েছে। মেয়ো রোড ও জওহরলাল রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডে দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । পাশাপাশি ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়ি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে রাত দশটা থেকে ।বড়দিনে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে মহানগরে।ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় রয়েছেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা । রাতে প্রায় দেড় হাজার পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন । গোটা পার্কস্ট্রিট জুড়ে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে । নিরাপত্তায় বড়দিনের আগের রাতে শহরে বহাল করা হয়েছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী । এছাড়াও বড়দিনের রাতে ও দুপুরে শহরের একাধিক পার্ক এবং রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় আছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী বা প্রমীলা বাহিনী ।

বড়দিনের প্রাক্কালে পার্ক স্ট্রিটের আলোর ঝলকানিতে বোঝাই যাচ্ছে বড়দিন এসে গেছে দুয়ারে ২৪ শে ডিসেম্বর আর মাত্র দু’ঘণ্টা ঘন্টা পরেই বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে। গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে, পার্ক স্ট্রীটে (Park Street)গত কয়েকদিন আগেই অ্যালান পার্কে বড়দিন ও বর্ষবরণ উৎসব সূচনা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(CM Mamata Banerjee)। সেইমতো মঙ্গলবার সন্ধ্যা নামার সাথে সাথে পার্ক স্ট্রিট মুখি সবাই। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এই আলোর মধ্যে দিয়ে হেঁটে তার সাক্ষী হতে হাজির। যদিও বড়দিনের আগের দিন সেই কারণে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাস্তার দু’ধারে ব্যারিকেট করে দিয়েছে। যাতে কোন সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। সেই মতো পার্ক স্ট্রিট ঢোকার মুখে পুলিশের ওয়াচ টাওয়ার মধ্য দিয়ে নজরদারি চলছে এবং পুলিশের কিয়ওক্সে পুলিশের আধিকারিকরা আছেন এবং ট্রাফিক কন্ট্রোল খুব ভালোভাবে চলছে যাতে জ্যাম সৃষ্টি না হয়। অর্থাৎ বড়দিনের প্রাক্কালে মানুষ মেতে উঠেছে মহানগরীতে উৎসবের মেজাজে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের