শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিপিএম, নির্বাচনী মরশুমে বাড়ল চাপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে বঙ্গে কল্কে পেতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের রাজ্যে নিয়ে আসা থেকে শুরু করে রথযাত্রা করছে বঙ্গ–বিজেপি। আর তা করতে গিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ এতদিন তুলছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই একই পথে হাঁটল এবার সিপিএম। শুধু তাই নয়, সংবিধান বিরোধী মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ তুলল লালপার্টি। অভিযোগ তুলেই থেমে থাকেনি। বরং বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের পর্যন্ত করল তারা।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খোদ বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের বাড়তি চাপ তৈরি করল বলে মনে করা হচ্ছে। দোল উৎসবকে সামনে রেখে বিভাজনের রাজনীতি এবং সংবিধান বিরোধী মন্তব্য করেছেন বিরোধী দলনেতা বলে অভিযোগ তুলেছে সিপিএমের কমরেডরা। সিপিএমের অভিযোগ, বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখর সময় অত্যন্ত ঘৃণ্য সংবিধান বিরোধী মন্তব্য করেছেন। আর তার জেরেই এই এফআইআর করা হয়েছে। বালিগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে বিজেপির অন্দরে এখন শুভেন্দু অধিকারী খানিকটা কোণঠাসা। কারণ তাঁর ঘনিষ্ঠজনদের কমিটিগুলি থেকে ছেঁটে ফেলা হয়েছে। আবার আদি নেতাদের উপর ভরসা রেখেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাতে এমনিতেই চাপে আছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলে সূত্রের খবর। তার উপর বিরোধী দলনেতার কাজ নিয়ে এফআইআর বিধানসভা নির্বাচনের মরশুমে বাড়তি চাপ তৈরি করল বলে মনে করা হচ্ছে। দোল উৎসবে পা রেখে কলকাতায় বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‌নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে।’‌ তাই দায়ের হয়েছে এফআইআর।

তাছাড়া গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সিপিএমের ভোটব্যাঙ্ক ট্রান্সফার হয়েছিল বিজেপির ঝুলিতে। তাতে তারা বেশ স্ফীত হয়েছিল। এবার এই এফআইআর দায়ের হওয়ায় তাতে ছেদ পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। সিপিএমের ভোটব্যাঙ্ক ট্রান্সফার যদি আটকে দিতে পারেন কমরেডরা তাতে চাপ আরও বাড়বে বিজেপির। তাই এই ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে সিপিএমের বক্তব্য, এই মন্তব্য দেশের সংবিধান বিরোধী। মানুষের ধর্ম পালনের অধিকার, ধর্মনিরপেক্ষতার বিরোধী। এই মন্তব্যের বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে। সংবিধান লঙ্ঘন করার মতো অপরাধ বরদাস্ত করা হবে না। দেশের ধমনিরপেক্ষতা, সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল