চূড়ান্ত ভোটার তালিকা বিজেপির মুসলিম বিরোধী বয়ানের সামিল, আন্দোলনে সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার সংখ্যালঘু রাজনীতি করতে নামল সিপিএম। আর তাই বিজেপির তুমুল বিরোধিতা করে পথে নামতে চলেছে লালপার্টি।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই আবহে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিবেচনাধীন ভোটারদের ৫৮.৫ শতাংশই মাত্র পাঁচটি জেলা থেকে। সেগুলি হল—উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। আর তাই এবার তারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছে, ‘‌ভোটাধিকার বাঁচাও, রাস্তায় নামো, গণতন্ত্র বাঁচাও’‌।

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। তবে সিপিএমের দাবি, বুথ ধরে ভোটার লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে বিজেপির মুসলমান বিরোধী রাজনৈতিক বয়ানকে মাথায় রেখেই পরিকল্পিতভাবে রাজ্যের সংখ্যালঘু প্রধান এলাকায় বেশি বেশি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে প্রথমে প্রায় ৯৭% ম্যাপিং হয়ে গিয়েছিল সেখানেই সব থেকে বেশি মানুষকে ‘‌সন্দেহের’‌ তালিকায় রাখা হয়েছে।

এছাড়া সিপিএম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আদিবাসী, তফসিলী এবং বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকাতে যেখানে অনেক নাম বাদ গিয়েছে সেখানেও আমাদের প্রতিরোধে সামিল হতে হবে। বিজেপির পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন এসব কাজ করেছে। প্রথমেই বিডিও অফিসে লোক জমায়েত করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিরোধের বার্তা দিতে হবে। নাছোড়বান্দা লড়াইয়ের মেজাজেই নামতে হবে। প্রয়োজনে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিতে হবে। দুটি দাবি তুলতে হবে—এক, ২০০২ সালের সঙ্গে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের নাম অবিলম্বে বৈধ বলে ঘোষণা করতে হবে। তাদের কোনভাবেই বিচারাধীন রাখা যাবে না। দুই, বাকি নাম কেন বিচারাধীন সেই কারণ–সহ নামের তালিকা এক্ষুনি প্রকাশ করতে হবে। বিজেপির ফন্দি অনুযায়ী গোপনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে।

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের