বর্ষবরণের আগের রাতে জনজোয়ার পার্ক স্ট্রিটে, রাত ৮টা থেকে অতিরিক্ত ফোর্স নামল রাস্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি: 2024 সালকে বিদায় জানাতে ও 2025 কে স্বাগতম জানাতে এই মুহূর্তে পার্ক স্ট্রিট সংলগ্ন অ্যালন পার্ক(Allen Park) থেকে মল্লিক বাজার কিম্বা থিয়েটার রোড, জহরলাল নেহেরু এভিনিউ পর্যন্ত মানুষের ঢল। পুলিশই নিরাপত্তা চোখে পড়ার মত। রাস্তা দুই ধারে ব্যারিকেড করে দিয়েছে। যাতে গাড়ি ঠিকঠাক চলাচল করতে পারে। কাউকে ব্যারিকেডের বাইরে আসতে দিচ্ছেন না পুলিশ অফিসাররা। অর্থাৎ বলা যেতেই পারে যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কলকাতা পুলিশ তৎপর ।সাধারণ মানুষ সারারাত এখানে থাকবে। আনন্দ করবে ।নতুন বছরকে স্বাগত জানাবে প্রত্যেকেই এই অঙ্গীকার করছে। একটি বছরকে বিদায় দিয়ে আবার একটি নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

বর্ষবরণের রাতে গোটা শহরে তৎপর কলকাতা পুলিশ। বিকেল চারটের পর থেকে শহরের একাধিক রাস্তায় পন্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাতে ভিড় বাড়লে ময়দান ও পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে আগাম কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে। রাত বাড়লে ভিড় বাড়তে পারে তাই রাত আটটার পর থেকে অতিরিক্ত ফোর্স নামানো হয়েছে কলকাতা শহরে। শহর জুড়ে চলছে নাকা চেকিং।বর্ষ বরণের রাতে শহরে ৪,৫০০ পুলিশ রাস্তায়,৫০ টি জায়গায় নাকা চেকিং শুরু। সাধারণ মানুষের সুবিধার্থে ৩১ ডিসেম্বরের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় নেমেছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি লালবাজারে সংবাদিকদের জানান, শহরে বর্ষ বরণের রাতে মহিলাদের সুরক্ষার স্বার্থে রাস্তায় রয়েছে কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা। ইমারজেন্সি সার্ভিস দেওয়ার জন্য নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে।

সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানান, মদ্যপ অবস্থায় এবং রাস ড্রাইভিং করা যাবে না বর্ষবরণের রাতে। বাইকের ক্ষেত্রে মা ব্রিজে (Maa FlyOver)চলাচলের যে বিধি নিষেধ চালু করা হয়েছিল তা বর্ষবরণের জন্যে উঠিয়ে দেওয়া হয়েছে ।সকাল থেকে রাত অব্দি ২৪ ঘন্টা মা ব্রীজ দিয়ে যাতায়াত করতে পারবে বাইক চালকরা। কলকাতার পুলিশ কমিশনার আরোও জানিয়েছেন,ভিক্টোরিয়া মেমোরিয়াল,চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল, এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ ৩১শে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি। মহিলা পুলিশ থাকবে।মত্ত অবস্থায় গাড়ি চালানো আটকাতে তাদের উপরে বেশি নজরদারি থাকবে। রাত্রি বেলায় আলাদা স্পেশাল টিম নামানো হয়েছে যেখানে বেশি জমায়েত হয় ।যেমন – পার্কস্ট্রিট ।সেখানে বেশি পুলিশ রয়েছে।

৪,৫০০পুলিশ থাকবে সারা শহরে।মা ফ্লাই ওভার কোনো নিষেধাজ্ঞা থাকছে না দু চাকার জন্য।হোটেল গুলোতে বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা হোটেলে থাকতে আসবেন তাদের কি কি ডকুমেন্ট লাগবে । আবাসিকদের সেই সমস্ত ডকুমেন্টস না থাকলে তাদের আর রাখা যাবে না। রাত্রে অ্যান্টি ক্রাইম জন্য আলাদা টিম রাত আটটার পর শহরে নেমেছে। পার্ক স্ট্রিটে(Park Street) বিশেষ নজরদারি শুরু।কলকাতায় ১৫ জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে । সবকিছুর দিকে নজর রেখে স্পেশাল টিম থাকছে । থাকছে কলকাতা পুলিশের এসটিএফ টিম। লালবাজারে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছে সিনিয়র পুলিশ অফিসাররা। বর্ষবরণের রাতে যাতে শব্দ বাজি না ফাটে সেদিকে নজর থাকবে পুলিশের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের