নবান্নে নয়,মুখ্যসচিবের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিদলের বৈঠক শিবপুর পুলিশ লাইনে

Share:

নিজস্ব প্রতিনিধি:দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চাকরিহারা প্রতিনিধি দলকে নবান্নে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। ওই প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্যসচিবের(CS) সঙ্গে দেখা করবেন ঠিক ছিল। সেখানে তারা তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেবেন মুখ্যসচিবের হাতে তেমনটাই কর্মসূচি ছিল। চাকরি হারাদের দাবি তারা যেহেতু নবান্নে মুখ্যমন্ত্রী রয়েছেন তাই তার সাথেও দেখা করতে চান। মোট ১৮ জনের প্রতিনিধিদ দলকে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয় নবান্নের তরফে। কিন্তু চাকরিহারা আন্দোলনকারীরা দাবি করেন তারা দুজন শিক্ষা কর্মী সহ মোট কুড়িজনক নিয়ে সেখানে যাবেন। কিন্তু নাটকীয়ভাবে চাকরিহারাদের কুড়িজনের প্রতিনিধি দলকে নবান্নের বদলে নিয়ে যাওয়া হয় হাওড়ার শিবপুর পুলিশ লাইনে(Sibpur Police Line)। সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ,রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার এবং হাওড়ার পুলিশ কমিশনার বৈঠকে মিলিত হন প্রতিনিধিদের সঙ্গে। দীর্ঘক্ষন এই বৈঠক চলে।

সেই বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধিরা তাদের দাবি সম্বলিত ডেপুটেশন মুখ্যসচিবের হাতে তুলে দেন।এদিকে চাকরিহারা আন্দোলনকারীদের নবান্ন অভিযান ঘিরে শনিবার থেকেই পুলিশের তৎপরতা শুরু হয়। রবিবার থেকে গোটা নবান্নের চারপাশে লোহার রেলিং গার্ড দিয়ে বজ্র আঁটুনি গড়ে তোলে পুলিশ।হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে ঢুকতেই ঢাল হল পুলিশ। রুখে দিল আন্দোলনকারী ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের।বঙ্গবাসী মোড়েই আন্দোলনের ঝাঁঝ থিতু করতে ‘ঢাল’ হয় কলকাতা পুলিশ।বারবার মাইকে নিয়ম না ভাঙার ঘোষণা করছেন পুলিশকর্মীরা। তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা। সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। বঙ্কিম সেতু থেকে চাকরিহারা শিক্ষকরা নামতেই ধুন্ধুমার। মল্লিক ফটকে ব্যারিকেডে তাঁদের আটকে দিল পুলিশ। ডিসি অনীশ সরকার তাঁদের রাস্তাতে বসে পড়ার নির্দেশ দেন। নির্দিষ্ট রুটে যাওয়ার অনুরোধও করেন তিনি। যদিও পুলিশের কোনওরকম অনুরোধ-নির্দেশ মানতে নারাজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে অনড় তাঁরা।কিন্তু পুলিশ বারবার মাইকে শান্ত হওয়ার আবেদন জানানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

চাকরি হারা দের বক্তব্য,’আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে। আপনারাই আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছেন। এটা শিক্ষকদের আন্দোলন। যদি জঙ্গি আন্দোলন ভেবে বসেন, তাহলে ভুল করছেন। জঙ্গি আন্দোলন কেমন হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি।’ হাওড়ায় হুঁশিয়ারী চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডলের। মল্লিক ফটকে নবান্ন অভিযানে নামা শিক্ষকদের আটকে দেয় পুলিশ। তবে চাকরি হারাদের দাবি মেনে নিল নবান্ন। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে যাচ্ছেন ২০ জন চাকরিহারা। রয়েছেন ১৮ জন শিক্ষক, দুই শিক্ষাকর্মী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাঁদের সঙ্গে দেখা করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্নের বদলে প্রতিনিধিদের সঙ্গে মুখ্য সচিবের সেই সাক্ষাৎ মুখোমুখি বৈঠক হয় হাওড়ার শিবপুর পুলিশ লাইনে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?