আরজি কর কাণ্ডে আদালতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বেকসুর খালাস চাইলেন আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বেকসুর খালাস আদালতে চাইলেন তার আইনজীবী। শিয়ালদহ আদালতে বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে। বুধবার অভিযুক্তের পক্ষে আইনজীবী তার মক্কেলের মুক্তি দাবি করেন আদালতের কাছে। আরজি কর(RGKar) কান্ডে ধৃত সিভিক সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্তি হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। ধৃত আইনজীবীর বক্তব্য এই যুক্তির পক্ষে সিবিআই যে প্রমাণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়। নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোন চিহ্ন নেই। আদৌ এই ঘটনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার যুক্ত নয় বলে দাবি করেন তারা আইনজীবী। গোটা ঘটনাটি সাজানো এবং ধৃতকে ফাঁসানো হয়েছে বলে আদালতে মত প্রকাশ করেন সঞ্জয় রায়ের আইনজীবী।

ধৃত সিভিক ভলেন্টিয়ার এর আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ঘটনা । অভিযুক্ত কিছুই করেননি, ওকে ফাঁসানো হয়েছে, আমরাও বেকসুর খালাসের দাবি জানাচ্ছি। আইনজীবী চুক্তি হলো নির্যাতিতা শরীরে কোন চিহ্ন নেই। বিয়াই তো বলেছে ঘটনা সময় অভিযুক্ত নির্যাতিতার উপরে ছিলেন। তাহলে তো শরীরে ধস্তাধস্তি চিহ্ন থাকা উচিত। জামা ছিঁড়ে যাওয়া উচিত। তেমন তো কিছুই হয়নি। এমনকি অভিযুক্তের আঙ্গুলের ছাপ ও মেলেনি। হতে পারে পুরোটাই সাজানো হয়েছে। এদিকে আরজি কর কাণ্ডে cbi দিতে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। জানা গেছে অভিযুক্তরা আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিবিআই আইনজীবী তাদের বক্তব্য পেশ করবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়।

তাকে খুন ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। হাসপাতালে সিসিটিভি(CCTV) ফুটেজে তাকে দেখা গেছিল। এরপর ঘটনাস্থল থেকে ওই সিভিকের ভাঙ্গা হেডফোন(Headphone)পাওয়া গেছিল। পরে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থা তাদের চার্জশিটে জানায় সিভিক ভলেন্টিয়ার একমাত্র অভিযুক্ত। যদিও নির্যাতিতার বাবা ও মা আদালতে জানান এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয় বলে তাদের মনে হয়। আরোও বিশদে তদন্তের দাবি জানান তারা।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি