কমেছে ডানার প্রভাব, কলকাতা- ভুবনেশ্বরে স্বাভাবিক বিমান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ঘূর্ণিঝড় ডানার তাণ্ডব। ওড়িশার উপূকলে ধামারা ও ভিতরকণিকার মধ্যেই  স্থলভাগে ল্যান্ডফল হয়েছে। বর্তমানে ঝড়ের গতিবেগ ৯০ থেকে ১০০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি প্রতি ঘণ্টা। এই পরিস্থিতিতে স্বাভাবিক হল কলকাতা এবং ওড়িশা বিমান পরিষেবা। শুক্রবার সকাল ৮ টা থেকে স্বাভাবিক হয়েছে  বিমান চলাচল।

ভুবনেশ্বর বিমানবন্দরের ডিরেক্টর প্রসন্ন প্রধান জানিয়েছেন,’ ঘূর্ণিঝড় ডানার কারণে ২৪ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৫ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত বিমানবন্দর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে   আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৮টা থেকে বিমান পরিষেবা চালু হয়েছে। ভুবনেশ্বরের পাশাপাশি  কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে।‘

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় পনেরো ঘণ্টার জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৬.১১ মিনিটে  ইন্ডিগোর অমৃতসর-কলকাতা ফ্লাইটটি  শেষ বিমানবন্দরে নামে। তারপর বন্ধ হয়ে যায় পরিষেবা। অন্যদিকে, বিমান পরিষেবা স্বাভাবিক হলেও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায়  বন্ধ থাকে ট্রেন চলাচল। বাতিল হয়েছে একাধিক ট্রেন। বলা বাহুল্য, এখন পর্যন্ত ডানার প্রভাবে  রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক