আচমকাই এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের নির্দেশে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে সিসিটিভি বসানোর নির্দেশ খারিজ হতেই এসএসকেএমে পৌঁছে গেলেন মন্ত্রীর কন্যা ও দাদা। কিছুক্ষণ মন্ত্রীর হাসপাতালে থাকার পর বেরিয়ে যান তাঁরা। তবে কী কারণে তাঁরা হাসপাতালে এসেছিলেন সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

শনিবার সকালে আচমকাই কার্ডিওলজি বিভাগে আসেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। সেইসঙ্গে আসেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও। এদিন সোজা কার্ডিওলজি বিভাগে চলে যান তাঁরা। সেখানে কিছুক্ষণ থাকার পর তাঁরা চলে যান হাসপাতালের এমএসভিপির অফিসে।তাঁরা কি মন্ত্রী জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

শুক্রবার কলকাতা হাইকোর্ট জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি বসানো খারিজ করে দেয়। তবে কেবিনের বাইরে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করার কথা জানিয়েছিল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ যদি জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে কেবিনে ঢুকতে চায় তাহলে আগে সিআরপিএফ জওয়ানদের ইডি আধিকারিকদের অনুমতি নিতে হবে। ইডি আধিকারিকরা সবুজ সংকেত দিলেই জ্যোতিপ্রিয়র সঙ্গে কেউ দেখা করতে পারবেন। এক্ষেত্রে কী জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে পেরেছেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক? এই প্রশ্নের উত্তরে অবশ্য কিছু বলতে চাননি মন্ত্রী কন্যা।

উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয়।  

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে