সিবিআই কত কোটি পকেটে পুরেছে, প্রশ্ন দেবাংশুর

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় জড়িত ইডি, সিবিআই নয়। আর এখানেই বিপাকে পড়তে পারেন দেবাংশু।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশে কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI) ও ইডি(ED) বাংলায় একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে। সেই সব বিষয়ের অন্যতম হল কয়লা ও গরু পাচারের মামলা। আছে এসএসসি’র মামলাও। ইতিমধ্যেই এই ৩টি মামলায় তৃণমূলের অনেক কেষ্টুবিষ্টু হয় জেলে ঢুকেছেন, নাহয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন। কেউ কেউ আবার গা ঢাকাও দিয়েছেন। ঠিক এই রকম অবস্থায় প্রকাশ্য জনসমাবেশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) কচি নেতা দেবাংশু ভট্টাচার্য(Debangshu Bhattacharya)। তাঁর বিস্ফোরক দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এমনকি সূত্রে জানা গিয়েছে, দেবাংশুর বক্তব্য নিয়ে নাকি ইতিমধ্যেই তথ্য জোগাড় করা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরা। সেক্ষেত্রে দেবাংশুর বিরুদ্ধে মানহানির মামলাও দাবি করতে পারে সিবিআই।

ঠিক কী বলেছেন দেবাংশু? শনিবার বিকালে হাওড়া ময়দানে ছিল তৃণমূলের সমাবেশ। সেখানেই বক্তব্য রাখতে উঠে বিস্ফোরক দাবি করেছেন দেবাংশু। তাঁর দাবি, ‘পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি পাওয়া গিয়েছে। আমরা জানি না, আদৌ কত কোটি পাওয়া গিয়েছে? সিবিআই কত কোটি পকেটে পুরেছে? ধরুন এমনও তো হতে পারে যে, ১০০ কোটি পাওয়া গিয়েছে। সিবিআই পঞ্চাশ কোটি পকেটে পুরেছে, আর টিভিতে বলেছে পঞ্চাশ কোটি। এই টাকাগুলি বিজেপির পার্টি ফান্ডে যাবে। ওই টাকা দিয়ে পোস্টার পড়বে, আপকিবার মোদী সরকার!’ দেবাংশুর এই দাবি নিয়েই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। অনেকেই মনে করছেন দেবাংশু কার্যত সরাসরি সিবিআইকেই কাঠগড়ায় তুলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukhopadhay) বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় জড়িত ইডি, সিবিআই নয়। ইডির আধিকারিকেরা প্রথমে পার্থ’র বাড়িতে হানা দিয়েছিলেন, পরে হানা দেন অর্পিতার ফ্ল্যাটে। গোটা ঘটনার সঙ্গে সিবিআইয়ের কোনও যোগই নেই। আর এখানেই বিপাকে পড়তে পারেন দেবাংশু। সূত্রে জানা গিয়েছে সিবিআই তাঁর বক্তব্য সংগ্রহ করে মানহানি মামলা দায়ের করার কথা ভাবছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের