জমি দখলের মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবাশিস কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি : জমি দখল মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে। নির্দিষ্ট সময়ের আগেই শুক্রবার তিনি হাজিরা দিয়েছেন। গত সোমবারও তাঁকে তলব করা হয়েছিল। সেদিন জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ফের তলব করা হয়েছে তাঁকে। সেই মতো এদিনও হাজিরা দিয়েছেন তিনি। সোমবারের মতো এদিনও অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন তিনি। 

জমি দখল নিয়ে বিগত কয়েকদিন ধরে সক্রিয় রয়েছে ইডি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর-র ওপরের ভিত্তি করে তদন্ত চলছে। সোমবার জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা বলেছেন দেবাশিস কুমার। এর পরে শুক্রবার কেন ডাকা হয়েছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেন ডাকা হয়েছে, কথা বলার পরে জানতে পারবেন। তাঁর কাছে নতুন কোনও নথি চাওয়া হয়নি। এদিন কোনো নথি ছিল না দেবাশিস কুমারের হাতে। 

ED সূত্রে দাবি, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্য়ায় নামে এক ব্য়বসায়ীর ঠিকানায় তল্লাশি অভিযানের সময় একাধিক নথি উদ্ধার হয়েছিল। সেই নথি তদন্ত করে দেখার সময় উঠে এসেছে দেবাশিস কুমারের নাম। ওই ব্যবসায়ীর সঙ্গে কী সম্পর্ক দেবাশিস কুমারের তা জানার জন্যই তলব বলে মনে করা হচ্ছে। সোমবারের জিজ্ঞাসাবাদের পরে ফের তলব করা হয়েছে তাঁকে। এদিন নির্দিষ্ট সময়ের আগেই হাজিরা দিতে পৌঁছে গিয়েছেন। তদন্তে সবরকম সাহায্য করার কথা বলেছেন তিনি। রাসবিহারী থেকেই দেবাশিস কুমারকে ফের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। 

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক