‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। শুক্রবার সাত সকালে আয়কর দফতর এবং ইডি একযোগে শহরে তল্লাশি শুরু করেছে। রাসবিহারী কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর হানা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল। তাঁদের অভিযোগ, নির্বাচনের ব্লু প্রিন্ট চুরি করতেই এই তল্লাশি করিয়েছেন বিজেপি প্রার্থী।

তাঁদের অভিযোগ, আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান বুঝে নির্বাচনের ব্লু প্রিন্ট চুরি করার চেষ্টা চলছে।রাসবিহারী কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি সহ কার্যালয়ে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। দেবাশিস কুমারের কাউন্সিলর অফিসটি বর্তমানে বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তৃণমূল সুত্রে খবর। সকাল সকাল কার্যালয়ে হানা দিয়ে সেখানে একাধিক নথি নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। জানা গিয়েছে একটু বেলা হতেই মতিলাল নেহেরু রোডের দেবাশিস কুমারের অফিস থেকে আয়কর দফতরের কর্মীরা বেরিয়ে যান। আরও একটি অফিসে হানা দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। এখান থেকে কিছু নথি নিয়ে দেবাশিস কুমারের বাড়িতেই এসে পৌঁছেছেন আয়কর দফতরের কর্মীরা। কার্যালয়ের সামনে দাঁড়িয়েই তারা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শুক্রবার সকালে তৃণমূল প্রার্থীর বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে আচমকা আয়কর হানা হওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।

কয়েকদিন আগে জমি দখল মামলায় আর্থিক প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে। জমি মামলায় এক ব্যবসায়ীর সূত্রে তাঁর নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই ইডি তাঁকে তলব করে। ওই একই মামলায় সম্ভবত এদিন আয়কর দফতর হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শ্রমিক সংগঠনের নেতার বাড়িতেও কালীঘাটে চলছে আয়কর হানা। কালীঘাটের গ্রীক চার্চ রো-তে তৃণমূলের দাপুটে নেতা কুমার সাহার বাড়ি ও অফিসে হানা আয়কর দফতরের। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে