‘আমি স্তম্ভিত-মর্মাহত’, লালকেল্লার বিস্ফোরণ নিয়ে প্রতিক্রিয়া মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর লালকেল্লায় শক্তিশালী বিস্ফোরণের খবর শুনে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১১ নভেম্বর) রাতে সমাজমাধ্যম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) নিজের হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নয়াদিল্লিতে মর্মন্তুদ বিস্ফোরণের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর তাদের এই আঘাত সামলে ওঠার মতো শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিন সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে পুরনো দিল্লির অন্যতম ব্যস্তবহুল এলাকা হিসাবে পরিচিত লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।  বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

পুরনো দিল্লির অন্যতম দর্শনীয় স্থান হল লালকেল্লা। মোঘল সাম্রাজ্যের স্থাপত্য চাক্ষুস করতে বহু মানুষ ও পর্যটক হাজির হন লালকেল্লায়। এদিনও তার অন্যথা হয়নি। সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ আচমকাই লালকেল্লার কাছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় রাখা পর পর তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের গোলা ছুটে গিয়ে আরও একাধিক গাড়িতে আঘাত হানে। রাস্তার উপরেই জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শক্তিশালী বিস্ফোরণে অনেকেই ছিন্নভিন্ন হয়ে যান। বিস্ফোরণের শব্দ শুনেই জঙ্গি হামলা ভেবে অনেকেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে নেওয়া হয়। ডেকে পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। আগুন নেভাতে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা রাজধানী জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের সময়ের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে রক্ত। একটি গাড়ির বনেটে নিথর অবস্থায় ঝুলছে একজনের দেহ। রাস্তায় পড়িয়ে আরও বেশ কয়েকজনের ছিন্নভিন্ন দেহ। পর পর দাঁড়িয়ে থাকা গাড়ি জ্বলছে। দেখে মনে হচ্ছে গোটা এলাকাই যেন জতুগৃহে পরিণত হয়েছে। শক্তিশালী বিস্ফোরণ নিয়ে মুখ খোলেননি দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা। তবে সাধারণ মানুষ মনে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ ও গোয়েন্দারা সম্পূর্ণ ব্যর্থ। রাজধানীতে নিরাপত্তা বলে কিছু আর অবশিষ্ট নেই।

 

লালকেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট দিলেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পরেই প্রধানমন্ত্রীকে বিস্ফোরণ নিয়ে অবহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি শাহ। তবে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, এদিনের বিস্ফোরণ সামান্য কোনও ঘটনা নয়। যদিও ভয়াবহ বিস্ফোরণের পিছনে জঙ্গিরা রয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেননি তিনি।

 

 

 

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের