পার্কিং নিয়ে বচসা, আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে তীব্র মারধরের অভিযোগ ডেলিভারি বয়দের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেলিভারি বিয়দের বিরুদ্ধে উঠল আবাসনে তাণ্ডব চালানোর অভিযোগ। পার্কিং নিয়ে তীব্র বচসার জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, চল্লিশ থেকে পঞ্চাশ জন ডেলিভারি বয় মিলে আবাসনের ভিতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে প্রচন্ড মারধর করেন। তাঁকে বাঁচাতে গিয়ে ডেলিভারি বয়দের মারধরের শিকার হন নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজার, হাউজ কিপিং দের সুপারভাইজার।

২০ মার্চ সকাল এগারোটা নাগাদ নিউ টাউনের সিটি সেন্টার ২ লাগোয়া একটি অভিজাত আবাসনে ঘটনাটি ঘটে। সেই রাতেই বিধাননগর কমিশনারেটের ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। পরদিন অর্থাৎ সোমবার ওই আবাসন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তবে আজ মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে তিন নম্বর গেট দিয়ে আবাসনের মধ্যে প্রবেশ করেন একটি  ডেলিভারি সংস্থার বয় সইফুল মণ্ডল। তিনি ভুল জায়গায় নিজের বাইক পার্ক করেছিলেন। ওই আবাসনের নিরাপত্তারক্ষী তখন তাঁকে ঠিক জায়গায় গাড়ি পার্ক করতে বলেন। এই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, সইফুল হুমকি দিয়ে বাইরে চলে যান।

এরপর প্রায় ৪০-৫০ জন ডেলিভারি বয়দের নিয়ে তিনি আবার ওই আবাসনে আসেন এবং মহম্মদ হারুন নামে এক নিরাপত্তারক্ষীকে মারধর করেন। তাঁকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা চলছে। যত দ্রুত সম্ভব সইফুল ও তার দলবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?