ডেঙ্গু ও ম্যালেরিয়া চ্যালেঞ্জ নিয়ে নিধন করছে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যালেরিয়া ও ডেঙ্গু নিধন এখন রাজ্যের কাছে চ্যালেঞ্জের বিষয়। নিত্যদিন জেলাগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কলকাতাতেও সংখ্যাটা নেহাত কম নয়। এবার ১২৮টি পুরসভার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নির্দেশিকা অনুযায়ী কাজ কতদূর এগিয়েছে সেই নিয়ে আলোচনা হতে পারে মঙ্গলবার। পরদিন বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সব দপ্তর ও জেলা কর্তাদের সঙ্গে পর্যালোচনা করবেন।

মশাবাহিত রোগ কমাতে ৩০ সেপ্টেম্বর গাইডলাইন প্রকাশ করে রাজ্য। তবে গা ছাড়া মনোভাবের জন্য কাজ এগোয়নি বলেই ধারণা পুরদপ্তরের আধিকারিকদের। নগরোন্নয়ন দপ্তরের তথ‌্য বলছে, ৮ তারিখ পর্যন্ত অনেক পুরসভা হেল্পলাইন চালু করতে পারেনি। ৬৫ বছরের বেশি ভেক্টর কন্ট্রোল কর্মীদের বদলে নতুন কর্মী নিয়োগের কাজও হয়নি।  তাই এই গা ছাড়া মনোভাব রুখতে মঙ্গলবার(১০ অক্টোবর)ও বুধবার (১১ অক্টোবর) বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।  

ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৭। গত সাতদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০,০০০ এর বেশি মানুষ। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা ৬০।‌ সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগণায়। দ্বিতীয় স্থানেই কলকাতা।

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা